ওঠা-নামা করছে সুগার লেভেল, জেলে যেতেই সাড়ে ৪ কেজি ওজন কমেছে কেজরীবালের! – Bengali News | Aam Aadmi Party Claims Delhi CM Arvind Kejriwal is Unwell in Tihar Jail, His Sugar Level Fluctuating, Lost Nearly 5 kg Weight
তিহাড় যাত্রা কেজরীবালের।Image Credit source: TV9 বাংলা
নয়া দিল্লি: জেলে একদম ভাল নেই মুখ্যমন্ত্রী! জেলে যেতেই অসুস্থ হয়ে পড়লেন অরবিন্দ কেজরীবাল। দলীয় সূত্রে খবর, ২১ মার্চের গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী কেজরীবালের সাড়ে ৪ কেজি ওজন কমে গিয়েছে। মুখ্যমন্ত্রীর এই শারীরিক অবস্থা নিয়ে সুর চড়াতে পারে আম আদমি পার্টি। যদিও, তিহাড় জেল কর্তৃপক্ষের দাবি, জেলে দিব্যি রয়েছেন কেজরীবাল। কোনও শারীরিক অসুস্থতার কথাও জানাননি জেলের চিকিৎসকরাও।
আবগারি নীতি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চলতি সপ্তাহেই তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। সোমবার থেকে দিল্লির তিহাড় জেলে রয়েছেন কেজরীবাল। আপাতত ১৫ এপ্রিল অবধি ১৪ বাই ৮ ফুটের সেলেই কাটাতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
জানা গিয়েছে, তিহাড়ের ২ নম্বর জেলে রয়েছেন কেজরীবাল।
বিস্তারিত আসছে….