Darjeeling: দার্জিলিঙে এতদিনে প্রার্থী দিল কংগ্রেস, পাহাড়ে চলছে 'রাজনৈতিক সন্ধির' বিরাট খেলা - Bengali News | Lok Sabha Election 2024 Darjeeling Congress Munish Tamang to contest from the hills - 24 Ghanta Bangla News
Home

Darjeeling: দার্জিলিঙে এতদিনে প্রার্থী দিল কংগ্রেস, পাহাড়ে চলছে ‘রাজনৈতিক সন্ধির’ বিরাট খেলা – Bengali News | Lok Sabha Election 2024 Darjeeling Congress Munish Tamang to contest from the hills

দার্জিলিঙে প্রার্থী দিল কংগ্রেসImage Credit source: Facebook and Pixabay

দার্জিলিং: বিজেপির শক্ত ঘাঁটি দার্জিলিঙে এবার প্রার্থী দিল কংগ্রেস। সদ্য হাত শিবিরে নাম লেখানো মুনীশ তামাঙকে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করলেন খাড়্গে-সনিয়ারা। মঙ্গলবারই অন্ধ্র, বিহার, ওড়িশা ও বাংলা মিলিয়ে মোট ১৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এবারের তালিকায় রয়েছে বাংলার একটি আসনই। দার্জিলিং। মুনীশ তামাং হলেন পাহাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। অজয় এডওয়ার্ডের হামরো পার্টির সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। গত সপ্তাহেই অজয় এডওয়ার্ডের সঙ্গে কংগ্রেসের এক রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যমে মুনীশকে আনুষ্ঠানিকভাবে হাত শিবিরে যোগদান করানো হয়েছে। আর তারপরই পাহাড়ের ‘খেলা’ ঘোরাতে অজয়ের টিম থেকে ‘রাজনৈতিক সন্ধি’ করে নিয়ে আসা মুনীশকে দার্জিলিঙের প্রার্থী করল কংগ্রেস।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *