Watson on Rishabh Pant: 'আপনি তা হলে প্রকৃত মানুষই নন...' পন্থের প্রত্যাবর্তন নিয়ে ওয়াটসন - Bengali News | 'You're not a true human being if…': Shane Watson lauds Rishabh Pant's comeback to cricket - 24 Ghanta Bangla News
Home

Watson on Rishabh Pant: ‘আপনি তা হলে প্রকৃত মানুষই নন…’ পন্থের প্রত্যাবর্তন নিয়ে ওয়াটসন – Bengali News | ‘You’re not a true human being if…’: Shane Watson lauds Rishabh Pant’s comeback to cricket

গ্রেটেস্ট কামব্যাক। এর মধ্যে হয়তো ঋষভ পন্থকেও রাখা যায়। অনেকে ফর্মের কারণে দল থেকে বাদ পড়েন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে ফিরেছেন। এমন উদাহরণ অনেক পাওয়া যাবে। ঋষভ পন্থের বিষয়টা আর দশটা কামব্যাকের মতো নয়। জীবন মৃত্যুর লড়াই থেকে ফেরা। ২০২২ সাল, ডিসেম্বরের অভিশপ্ত রাত। গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। প্রাণ সংশয়ও ছিল। দ্রুত চিকিৎসাকেন্দ্রে না নেওয়া হলে…।

কিছুটা সেরে ওঠার পর ঋষভ পন্থের মনে হয়েছিল, এক পা বুঝি নেই। আদৌ হাঁটতে পারবেন তো! ক্রিকেটে ফেরার স্বপ্ন তখন দূর অস্ত। দেড় বছরের অপেক্ষা, পরিশ্রম, রিহ্যাব, ফিটনেস ট্রেনিং এবং মানসিক লড়াই। অবশেষে ক্রিকেটে ফেরার সুযোগ হয়েছে। এ বারের আইপিএলে প্রথম দু-ম্যাচ হেরেছিল দিল্লি ক্যাপিটালস। ক্যাপ্টেন ঋষভ পন্থ ব্যাট হাতেও ব্যর্থ হয়েছিলেন। বিশাখাপত্তনমে প্রত্যাবর্তননের অনবদ্য একটা ইনিংস খেলেছেন ঋষভ। সেই ২০২১ আইপিএলের পর প্রথম হাফসেঞ্চুরি। পন্থে মুগ্ধ প্রাক্তন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন।

ঋষভের হাফসেঞ্চুরির ইনিংসে ছিল সেই পরিচিত এক হাতে মারা ছয়ও। পন্থের অনবদ্য পারফরম্যান্স নিয়ে শেন ওয়াটসন বলেন, ‘এটা অবশ্যই প্রেরণা জোগানোর মতোই। এ বিষয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না। আর কেউ যদি ঋষভের প্রত্যাবর্তনে প্রেরণা না পায়, তা হলে আপনি সত্যিকারের মানুষই নন’। আসলে পন্থের প্রত্যাবর্তনের গুরুত্ব বোঝাতেই যে শেন ওয়াটসন এমন মন্তব্য় করেছেন, এ বিষয়ে সন্দেহ নেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *