Rohit Sharma: বোল্ট বিদ্যুতে ওয়াংখেড়ে স্তব্ধ, রোহিত সহ তিন গোল্ডেন ডাক…! – Bengali News | Rohit Sharma got golden duck during MI vs RR IPL 2024 match
ঘরের মাঠে প্রথম ম্যাচ। সমর্থকরা অপেক্ষায় ছিলেন এই মুহূর্তেরই। প্রথম দুটি ম্যাচই অ্যাওয়ে ছিল। মুম্বই ইন্ডিয়ান্সের অভিযান শুরু হয়েছিল আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। এরপর হায়দরাবাদে সানরাইজার্সের কাছে হার। যদিও গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২৭৮ রেকর্ড রান তাড়া করতে নেমে এমন ব্যাটিং প্রশংসা করার মতোই। রোহিত শর্মা অনেক খোলা মনে ব্যাট করছিলেন। এমনকি গুজরাটের বিরুদ্ধেও রোহিত ক্রিজে থাকা অবধি জয়ের সম্ভাবনা ছিল মুম্বইয়ের। ঘরে ফেরা সুখকর হল না।
ঠিক কত বছর পর! রোহিত হয়তো মনে রাখেননি। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন আর্মব্যান্ড ছাড়াই নামলেন রোহিত শর্মা। তাঁকে ভালো ভাসায় ভরিয়ে দিয়েছে সমর্থকরা। এই দিনটার অপেক্ষা করছিলেন। রোহিত শর্মা ব্যাট হাতে মাতাবেন। ওয়াংখেড়ে ব্যাটিং প্যারাডাইস। সেখানে হিটম্যান দুর্দান্ত একটা ইনিংস খেলবেন, এই আশায় বসেছিল সকলেই। কিন্তু প্রথম ওভারেই এমন পরিস্থিতি হবে মুম্বই সমর্থকরা যেন স্বপ্নেও ভাবেননি।
বিস্তারিত আসছে…