Narendra Modi: দুর্নীতির বিরুদ্ধে 'অ্যাকশন' চলবে, বড় বার্তাই শুনিয়ে রাখলেন নরেন্দ্র মোদী - Bengali News | action against corrupt will continue said Narendra Modi from Meerut - 24 Ghanta Bangla News
Home

Narendra Modi: দুর্নীতির বিরুদ্ধে ‘অ্যাকশন’ চলবে, বড় বার্তাই শুনিয়ে রাখলেন নরেন্দ্র মোদী – Bengali News | action against corrupt will continue said Narendra Modi from Meerut

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Image Credit source: PTI

মেরুট: দুর্নীতিকে কোনওভাবেই রেয়াত করা হবে না। রবিবার আরও একবার স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এক সভা থেকে প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার দুর্নীতিকে উৎখাত করতে বদ্ধপরিকর। কোনওভাবে ভয় দেখিয়ে কাজ হবে না।

ইতিমধ্যেই ইন্ডিয়া ব্লকের তরফে অভিযোগ তোলা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করা হচ্ছে। নরেন্দ্র মোদীর কথায়, দুর্নীতির সঙ্গে যুক্তদের জেনে রাখা উচিত কোনওভাবে আক্রমণ করেই তাঁকে থামানো যাবে না। তিনি অপ্রতিরোধ্য।

মোদীর কথায়, দুর্নীতি হলে ব্যবস্থা নেওয়া হবেই। এদিনও তিনি বলেন, এক সময় কেউ বা কারা যা লুট করেছিল, তা ফেরাতেই হবে। নমো বলেন, “দুর্নীতির বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ায় কিছু মানুষ ভেঙে পড়েছেন। মোদীর মন্ত্র ‘ভ্রষ্টাচার হঠাও’। আর ওরা বলে, ‘ভ্রষ্টাচারী বাঁচাও’। এটা দু’পক্ষের লড়াই। একদিকে এনডিএ- দুর্নীতি হঠানোই যাদের লক্ষ্য। অন্যদিকে যারা, তাদের লক্ষ্য দুর্নীতিবাজদের সুরক্ষিত রাখা। এবার মানুষই ঠিক করবে দুর্নীতি সুরক্ষিত রাখা দরকার নাকি দুর্নীতি বিদায় হওয়া দরকার।”

রবিবার মেরুটের প্রচার থেকে কেন্দ্রীয় সংস্থা নিয়ে বিরোধীদের মন্তব্যকে নিশানা করেন নরেন্দ্র মোদী। এদিন তাঁর বক্তব্যে উঠে আসে মেরুটের সঙ্গে পুরনো সম্পর্কের কথাও। মোদী বলেন, “২০১৪ ও ২০১৯ সালে মেরুট থেকে আমি আমার ক্যাম্পেন লঞ্চ করি। আমি আবারও আপনাদের আশীর্বাদ চাই।” মোদীর কথায়, এই লোকসভা ভোট শুধু নতুন সরকার গঠনেরই ভোট নয়, ‘বিকশিত ভারত’কে সামনে রেখে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *