Spot Treatment: ব্রণ ভর্তি মুখ নিয়ে অস্বস্তির শেষ নেই? এক চিমটে হলুদেই হবে মুশকিল আসান - Bengali News | This DIY TURMERIC SPOT TREATMENT TO KEEP ACNE AT BAY - 24 Ghanta Bangla News
Home

Spot Treatment: ব্রণ ভর্তি মুখ নিয়ে অস্বস্তির শেষ নেই? এক চিমটে হলুদেই হবে মুশকিল আসান – Bengali News | This DIY TURMERIC SPOT TREATMENT TO KEEP ACNE AT BAY

Spread the love

ব্রণর সঙ্গে লড়াই করার জন্য হাজার একটা পথ বেছে নেন। কিন্তু সব উপায় যে মনের মতো ফল এনে দেয়, তা নয়। দিনের পর দিন স্কিন কেয়ার করার পরও ব্রণর হাত থেকে মুক্তি মেলে না। অনেক সময় দেখা যায়, কোনও ট্রিটমেন্টের সাহায্য নেওয়ায় ব্রণ কমল। কিন্তু যে মুহূর্তে আপনি ওই ট্রিটমেন্ট বন্ধ করে দিলেন, আবার ব্রণ ফিরে এল। তবে, আজ অবধি যাঁরা হলুদের সাহায্য নিয়েছেন, তাঁরা কখনওই হতাশ হননি। হলুদ হল এমন একটি ভেষজ উপাদান, যা ব্রণ সহ ত্বকের হাজারো সমস্যার সমাধান করে দেয়।

ব্রণ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হল স্পট ট্রিটমেন্ট। চটজলদি ব্রণর হাত থেকে মুক্তি পেতে সাহায্য করে স্পট ট্রিটমেন্ট। তাছাড়া এই উপায়ের সাহায্য নিলে ব্রণ বার বার ফিরে আসে না। আবার যেখানে আপনি প্রাকৃতিক উপাদান ব্যবহার করবেন, সেখানে আরও কার্যকর হয় স্পট ট্রিটমেন্ট।

হলুদ দিয়ে ব্রণ তাড়ান

স্পট ট্রিটমেন্ট করার জন্য প্রয়োজন এক চিমটে হলুদ গুঁড়ো, অ্যালোভেরা জেল, টি ট্রি অয়েল আর শিয়া বাটার। এই সমস্ত উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে নিন। ২-৩ ফোঁটা টি ট্রি অয়েল মেশাবেন। এবার এই মিশ্রণটি কাচের শিশিতে ভরে রেখে দিন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটি ব্রণর উপর লাগান। পরদিন সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলুন। এটি ব্রণর লালচে ভাব ও ফোলাভাব কমিয়ে দেবে। পাশাপাশি ত্বকের প্রদাহ কমাবে। নিয়মিত এই মিশ্রণটি ব্রণর উপর লাগালে ব্রণর দাগও হালকা হয়ে যাবে।

হলুদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে। হলুদ ত্বকের প্রদাহ কমায় এবং ত্বককে উজ্জ্বল করে তোলে। অন্যদিকে, অ্যালোভেরা জেলও ব্রণর সমস্যা দূর করতে সহায়ক। অ্যালোভেরা ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। টি ট্রি অয়েলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা ব্রণর সমস্যা কমাতে সহায়ক। অন্যদিকে, শিয়া বাটার ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *