Kalboisakhi: কালবৈশাখীর তাণ্ডবে নিহত ৪, হাওয়া অফিস বলছে ‘ফের ধেয়ে আসছে’ – Bengali News | Weather Update kalbaisakhi thunder storm lightning accompanied with gusty wind 30 40 kmph
কালবৈশাখীর তাণ্ডবে নিহত ৪। Image Credit source: TV9 Bangla
জলপাইগুড়ি: কালবৈশাখীর তাণ্ডবে জলপাইগুড়িতে নিহত ৪। রবিবার সাংঘাতিক ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে জেলার বিস্তীর্ণ এলাকা। নিহতদের নাম দ্বিজেন্দ্রনারায়ণ সরকার (৫২), অনিমা রায় (৪৯), যোগেন রায় (৭০) ও সমর রায় (৬৪)। আহতের সংখ্যা শতাধিক। ঘটনার পর এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা লেখেন, ‘রবিবার দুপুরে জলপাইগুড়ি-ময়নাগুড়ি এলাকায় ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির খবর পেয়েছি। জীবনহানি, আহত, বাড়িঘরের ক্ষতি, গাছ-বিদ্যুতের পোল উপড়ে পড়েছে।’ জেলা ও ব্লক প্রশাসন, পুলিশ, ডিএমজি, কিআরটি এই বিপর্যয় মোকাবিলায় ময়দানে নেমেছে বলে জানান মমতা। সকলকে নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হচ্ছে।’
ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ৬০ জনের বেশি চিকিৎসাধীন। পরিস্থিতি সামাল দিতে জেলার বিভিন্ন ব্লক থেকে জরুরি ভিত্তিতে ময়নাগুড়ি হাসপাতালে ডাক্তার পাঠাতে নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক অসীম হালদার।
Sad to know that sudden heavy rainfall and stormy winds brought disasters today afternoon in some Jalpaiguri-Mainaguri areas, with loss of human lives, injuries, house damages, uprooting of trees and electricity poles etc.
District and block administration, police, DMG and QRT…
— Mamata Banerjee (@MamataOfficial) March 31, 2024
এই বিপর্যয়ের মধ্যে আবারও বিপদের পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। আগামী তিন ঘণ্টায় আবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হবে। ঘণ্টায় ঝড়ের গতিবেগ হবে ৩০-৪০ কিলোমিটার। জলপাইগুড়ির পাশাপাশি কালিম্পং, দার্জিলিংয়ের জন্যও এই পূর্বাভাস