Prashant Kishore: ডাক্তারের প্রেমে হাবুডুবু খেয়েছেন প্রশান্ত কিশোর, ঘরের গোপন কথা নিজেই ফাঁস করলেন পিকে – Bengali News | Poll Strategist Prashant Kishore Talks About his Personal Life, Know All About PK’s Wife & Her Profession
সপরিবারে প্রশান্ত কিশোর।Image Credit source: Facebook
নয়া দিল্লি: তাঁর বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার সামনে পোড় খাওয়া রাজনীতিকরাও কার্যত ‘শিশু’। বিধানসভা হোক বা লোকসভা, যেকোনও ভোটেই খেলা ঘুরিয়ে দিতে পারেন তিনি। কথা হচ্ছে পিকে-র। বিহারের রাজনীতি থেকে উত্থান প্রশান্ত কিশোরের। রাজনৈতিক নেতা থেকেই ভোটকুশলী হয়ে ওঠেন পিকে। তারপর আর ঘুরে দেখতে হয়নি। প্রশান্ত কিশোরের রাজনৈতিক জীবন নিয়ে অনেকেই জানলেও, তার ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু খুব কম মানুষই জানেন। রাজনীতির বাইরে কিন্তু তাঁর জীবন রঙিন। একসময়ের প্রেমিকা, যিনি বর্তমানে পিকে-র স্ত্রী, তার সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন তিনি। পিকে-র সেই প্রেম কাহিনী সম্পর্কে জানেন?
বিহারের বক্সারের একটি স্কুল থেকে পড়াশোনা করেছেন প্রশান্ত কিশোর। স্কুল শেষের পর তিনি হায়দরাবাদে যান ইঞ্জিনিয়ারিং পড়তে। পড়াশোনা শেষে রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য কর্মসূচিতে কাজ করা শুরু করেন পিকে। সেখানেই প্রথম দেখা হয় জাহ্নবী দাসের সঙ্গে। প্রথমে বন্ধুত্ব, তারপর সেখান থেকে প্রেম। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর জাহ্নবীকে বিয়ে করেন প্রশান্ত কিশোর।
কে এই জাহ্নবী?
নাম শুনে বাঙালি মনে হলেও, আদতে অসমের গুয়াহাটির বাসিন্দা জাহ্নবী। পেশায় চিকিৎসক প্রশান্ত কিশোরের স্ত্রী। চিকিৎসার পাশাপাশি ঘর-সংসারও সামলান জাহ্নবী। তাদের একটি ছেলেও রয়েছে।
কতটা সংসারী পিকে?
সম্প্রতিই একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রশান্ত কিশোর জানান, পরিবারকে একটুও সময় দিতে পারেন না তিনি। এই নিয়ে স্ত্রীর সঙ্গে খিটমিট-অশান্তিও লেগে থাকে। তবে পিকে-র এই ব্যস্ত জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গিয়েছেন পরিবারের সদস্যরা।
পিকে তাঁর স্ত্রী সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, “আমি কঠোর পরিশ্রমী, তবে আমার স্ত্রী স্মার্ট ওয়ার্কার। স্ত্রী এই নিয়ে হাসি-ঠাট্টাও করে মাঝেমধ্যে।”