Body Hydrated Drinks: গরমে শরীর সতেজ রাখতে কী করবেন ও কী করবেন না? রইল টিপস - Bengali News | Body hydrated tips in summer what to do and dont - 24 Ghanta Bangla News
Home

Body Hydrated Drinks: গরমে শরীর সতেজ রাখতে কী করবেন ও কী করবেন না? রইল টিপস – Bengali News | Body hydrated tips in summer what to do and dont

Spread the love

দোল যেতে না যেতেই কাঠফাটা রোদ উঠতে শুরু করেছে। বেলা ১১টা- ১২টার পর ছাতা ছাড়া রাস্তায় বেরোলে নাভিশ্বাস ওঠার জোগাড়। মানে চৈত্রের গরমেই নাজেহাল অবস্থা। এখনও বৈশাখ, জ্যৈষ্ঠ মাস বাকি রয়েছে। তখন কী অবস্থা হবে, সেটা ভেবেই অস্থির হয়ে উঠছেন অনেকে। বিশেষত, যাঁদের কাজের জন্য রোজ রোদে বেরোতে হয়, তাঁদের অবস্থা একেবারে কাহিল হবে। তবে প্রচণ্ড গরমেও সুস্থ থাকতে শরীর সতেজ রাখতে হবে। এর জন্য কেবল জল খেলেই চলবে না। তারও বিশেষ নিয়ম রয়েছে।

সাধারণ কয়েকটি টিপস মেনে চললেই প্রচণ্ড গরমেও আপনি থাকতে পারেন সতেজ ও চনমনে। গরমে শরীর সতেজ রাখতে কী করবেন আর কী করবেন না, দেখে নিন একনজরে

কী করবেন?

১) প্রয়োজন বুঝুন- সাধারণত, প্রাপ্তবয়স্ক কোনও ব্যক্তি বা মহিলার দিনে ৬-৮ গ্লাস জল খাওয়া উচিত। তবে ব্যক্তিবিশেষে জল খাওয়ার পরিমাণের হেরফের হতে পারে। সম্প্রতি প্রকাশিত নেব্রাশকা-লিনকোইন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েনসাইটের প্রতিবেদন অনুসারে, সারাদিনে কত পরিমাণ জল খাওয়া বয়স, দেহের ওজন, লিঙ্গ, কাজকর্মের উপর নির্ভর করে। তাই শরীর কতটা পরিমাণ জল চাইছে সেটা বুঝে খান।

২) জল খাওয়ার অভ্যাস করুন- তেষ্টা হলেই জল খাবেন, এটা ভাববেন না। এটা করলে আপনার অজান্তেই শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে। তাই খাবার খাওয়ার পর, অতিরিক্ত ঘামে শরীরের তরল বেরিয়ে গেলে জল খাওয়ার পরিমাণ বাড়ান। এককথায়, খাবার খাওয়ার মতো জল খাওয়ারও অভ্যাস গড়ে তুলুন।

৩) বাইরে বেরোলে বেশি পরিমাণে জল খান- রোদে বে্রোলে ঘাম হবেই। আর ঘামে শরীরের জল বেরিয়ে যায়। তাই তেষ্টা না পেলেও রোদে বেরোলে জল বা শরবৎ খান। ডাবের জল, লেবুর শরবৎ খান। এগুলিতে থাকা খনিজ শরীরের ইলেক্ট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শরীরও সতেজ থাকবে।

৪) রসাল ফল খান- গরমের অন্যতম ফল হল, আম, তরমুজ, লিচু, জামরুল, তালশাঁস। এই সমস্ত ফলের অধিকাংশেই ৯০ শতাংশ থাকে জল। তাই এই সময়ে এই সব ফলের অন্তত কোনও একটি রোজের ডায়েটে রাখুন। এছাড়া রোজ শসা খান। শরীর সতেজ রাখতে কার্যকরী শসা।

৫) ধীরে-ধীরে জল খাবেন- তাড়াহুড়ো করে বা দাঁড়িয়ে জল খাওয়া উচিত নয়। এতে উল্টো ফল হতে পারে। তাই ধীরে-ধীরে এবং বসে জল খাওয়ার অভ্যাস করুন।

কী করবেন না?

১) অতিরিক্ত জল খাবেন না- গরমে জল খাওয়া জরুরি। তবে অতিরিক্ত জল পান বা তরল দেহে প্রবেশ করানো ঠিক হবে না। পুষ্টিবিদদের মতে, অতিরিক্ত জল বা অন্য কোনও তরল পান অতিরিক্ত দেহে প্রবেশ করলে, রক্তের তুলনায় জলের পরিমাণ বেড়ে যায়। সেটা হলে কিডনির উপর চাপ পড়ে। ফলে সংবহনতন্ত্রের কাজকর্ম ব্যাহত হয়।

২) তৃষ্ণার্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না- তেষ্টা না হলে জল খাবেন না, এরকমটা ভাববেন না। তেষ্টার সময় একসঙ্গে অতিরিক্ত জল খেলে পেট ফাঁপা, মাথা ঘোরা, মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে।

৩) অ্যালকোহল, ককটেল, মকটেল দূরে রাখুন- গরমের সময় শরীর সতেজ রাখতে জল বা অন্য কোনও তরল বেশি পরিমাণে খাওয়া জরুরি। তবে দেহের তরলের ঘাটতি পূরণ করতে ককটেল, মকটেল বা সরাসরি অ্যালকোহল খাওয়া উচিত নয়। প্রচণ্ড গরমে এই ধরনের পানীয় বেশি নিলে উল্টো ফল হতে পারে।

৪) দাঁড়িয়ে জল খাবেন না- গবেষণায় দেখা গিয়েছে, দাঁড়িয়ে এবং তাড়াহুড়ো করে জল খেলে রক্তে জল ঘোলা হয়ে যেতে পারে। আবার রক্ত থেকে জল কোষে ঢুকে যেতে পারে। যার ফলে প্রদাহজনিত সমস্যা হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *