RR vs DC IPL Match Result: পরাগের পারফেক্ট ইনিংস, পন্থের মাইলস্টোন ম্যাচে হার দিল্লির – Bengali News | Rajasthan Royals vs Delhi Capitals IPL Match Result 2024 Know Who Won RR vs DC IPL Match on 28th March Highlights Bengali
RR vs DC IPL Match Result: পরাগের পারফেক্ট ইনিংস, পন্থের মাইলস্টোন ম্যাচে হার দিল্লিরImage Credit source: IPL Website
কলকাতা: পিঙ্ক আর্মির ডেরায় পন্থের দিল্লি গর্জন করতে পারল না। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খালি হাতে মাঠ ছাড়ল ঋষভ পন্থের দল। পেন্ডুলামের মতো দুলতে থাকল রাজস্থান-দিল্লি ম্যাচ। রাজস্থানের দেওয়া ১৮৬ রানের টার্গেট দিল্লি তাড়া করছিল। এক সময় মনে হচ্ছিল ম্যাচ বের করে নিয়ে যাবে দিল্লি। কিন্তু কোথায় কী! রিয়ান পরাগের পারফেক্ট ইনিংস, আবেশ-বার্গার-চাহালদের বোলিংয়ে অবশেষে ৫ উইকেটে ১৭৩ রানে থামল পন্থের দল। যার ফলে আইপিএলে জোড়া ম্যাচে হারের মুখ দেখল ঋষভ পন্থের দিল্লি।
আইপিএল কেরিয়ারে দিল্লির হয়ে শততম ম্যাচে নেমেছিলেন অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু মাইলস্টোন ম্যাচে তাঁকে হারতে হল। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৮৫ রান তোলে সঞ্জু স্যামসনের রাজস্থান। নেপথ্যে রিয়ান পরাগের ৮৪ রানের অপরাজিত ইনিংস। ১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে লড়াই করেও রাজস্থানের বিরুদ্ধে ১২ রানে হারল দিল্লি।