FasTag KYC Update: ৩১ মার্চ কেওয়াইসি আপডেটের শেষ তারিখ, না করলে কী হবে জানেন? - Bengali News | Fastag KYC Update Deadline is 31st March, What will Happen Next if you Don't Update KYC - 24 Ghanta Bangla News
Home

FasTag KYC Update: ৩১ মার্চ কেওয়াইসি আপডেটের শেষ তারিখ, না করলে কী হবে জানেন? – Bengali News | Fastag KYC Update Deadline is 31st March, What will Happen Next if you Don’t Update KYC

Spread the love

কেন দরকার ফাসট্যাগের? 

যখনই কোনও গাড়ি এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে দিয়ে যায়, তখন টোল ট্যাক্স দিতে হয়। বর্তমানে এই করের পদ্ধতি বদলে গিয়েছে। টোল প্লাজায় ফাস্ট্যাগের মাধ্যমে ব্যালেন্স কেটে নেওয়া হয়। ফাস্ট্যাগে কেওয়াইসি আপডেট না থাকলে, আপনার ফাসট্যাগ কাজ করবে না।

কীভাবে ফাসট্যাগ কেওয়াইসি আপডেট করবেন?

  • প্রথমে আপনাকে https://fastag.ihmcl.com এ যেতে হবে।
  • এর পরে রেজিস্টার করা মোবাইল নম্বর দিতে হবে।  মনে রাখবেন, আপনার ফাসট্যাগের সঙ্গে লিঙ্ক করা নম্বরটিই এখানে দিতে হবে। মোবাইল নম্বর দেওয়ার পরে, আপনার রেজিস্টার নম্বরে ওটিপি আসবে।
  • এবার ওটিপি দিয়ে লগ ইন করুন। এর পরে, আপনাকে বাম পাশে “মাই প্রোফাইল” ট্যাবে ক্লিক করতে হবে।
  • প্রোফাইল ট্যাবে ক্লিক করার পর আপনার সামনে KYC ট্যাব খুলে যাবে।
  • KYC ট্যাবে ক্লিক করার পরে, আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি আপলোড করতে হবে যেমন RC, DL, ঠিকানা প্রমাণ, ছবি ইত্যাদি। সমস্ত তথ্য এবং নথি আপলোড করার পরে, সাবমিট অপশনে ক্লিক করুন।

আপনার যদি কোনও ব্যাঙ্কের ফাসট্যাগ থাকে, তবে আপনি ব্যাঙ্কের অফিসিয়াল সাইটে গিয়ে সমস্ত নথি আপলোড করে KYC আপডেট করতে পারেন। কোনও অসুবিধা হলে, আপনি ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে সাহায্য চাইতে পারেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *