১৭০০ কোটি টাকা! কংগ্রেসের কোমর ভেঙে দিল আয়কর দফতরের নোটিস – Bengali News | Income tax dept send a rs 1700 crore tax notice to congress
নয়া দিল্লি: ১৭০০ কোটি টাকার নোটিস! প্রায় কোমর যাওয়ার উপক্রম জাতীয় কংগ্রেসের। বৃহস্পতিবার, আয়কর বিভাগের কর পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে করা কংগ্রেসের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। তারপর কয়েক ঘণ্টাও যায়নি, তার আগেই জাতীয় কংগ্রেসকে ১৭০০ কোটি টাকার নোটিস দিল আয়কর বিভাগ। কংগ্রেস নেতা বিবেক তানখা আয়কর বিভাগের এই নোটিসের কথা জানিয়ে বলেছেন, ২০১৭-১৮ থেকে ২০২০-২১ – এই তিন বছরের কংগ্রেসের আয়কর সমীক্ষা করে আয়কর বিভাগ জানিয়েছে, জরিমানা এবং সুদ-সহ কংগ্রেসকে ১৭০০ কোটি টাকা দিতে হবে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।