Mahua Moitra: ইডির তলবকে বুড়ো আঙুল, হাজিরা এড়াচ্ছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী – Bengali News | Sources Says TMC Lok Sabha Candidate Mahua Moitra to Skip ED Summon in Forex Case Today
মহুয়া মৈত্র। ফাইল ছবি।Image Credit source: PTI
নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগেই বিপাকে মহুয়া মৈত্র। সিবিআই-র পর এবার তলব করল ইডিও। আজ, বৃহস্পতিবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে তলব করা হয়েছিল মহুয়া মৈত্রকে। তবে সূত্রের খবর, আজ হাজিরা দেবেন না মহুয়া।
কৃষ্ণনগরের সাংসদ ছিলেন মহুয়া মৈত্র। তবে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় প্রশ্নের মুখে পড়েন মহুয়া। লোকসভায় এথিক্স কমিটি তদন্তের পর সংসদ থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। ওই আসন থেকেই আবার মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্য়েই লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন মহুয়া। তার মাঝেই এল ইডির সমন। গতকালই জানা যায়, বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে মহুয়া মৈত্রকে। তার সঙ্গে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও তলব করা হয়েছে।
বিস্তারিত আসছে…