IPL 2024: ৪, ৪, ৬, ৪, ৬! শেষ ওভারে তাণ্ডব, আইপিএলে পুনর্জন্ম রিয়ান পরাগের - Bengali News | Riyan Parag 84 not out innings helps Rajasthan Royals to set 186 target for Delhi Capitals in IPL 2024 - 24 Ghanta Bangla News
Home

IPL 2024: ৪, ৪, ৬, ৪, ৬! শেষ ওভারে তাণ্ডব, আইপিএলে পুনর্জন্ম রিয়ান পরাগের – Bengali News | Riyan Parag 84 not out innings helps Rajasthan Royals to set 186 target for Delhi Capitals in IPL 2024

Spread the love

৪, ৪, ৬, ৪, ৬! শেষ ওভারে তাণ্ডব, আইপিএলে পুনর্জন্ম রিয়ান পরাগেরImage Credit source: IPL Website

কলকাতা: রাজস্থান রয়্যালস পেয়ে গিয়েছে তাদের নতুন হিরোকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘরের মাঠে একটা সময় রাজস্থান রয়্যালস ৩৬ রানে ৩ উউকেট হারিয়ে ফেলে। সেখান থেকে শেষ অবধি ৫ উইকেটে ১৮৫ রান তুলে মাঠ ছাড়ে পিঙ্ক আর্মি। নেপথ্যে রাজস্থানের হিরো রিয়ান পরাগ (Riyan Parag)। তিনি অবশ্য শুধু এই ম্যাচেই নজর কাড়লেন তেমনটা নয়। লখনউয়ের বিরুদ্ধেও রাজস্থানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পরাগ। এ বার দিল্লির বিরুদ্ধে শেষ ওভারে ব্যাটিং তাণ্ডব দেখালেন পরাগ। যা দেখে চুপ থাকতে পারলেন না স্কাইও।

৩৪ বলে প্রথমে অর্ধশতরান করেন রিয়ান পরাগ। তারপর তাঁর ব্যাটিংয়ের ঝাঁঝ আরও বেড়ে যায়। অসমের অলরাউন্ডার যে মারমুখী মেজাজে রয়েছেন, তা দেখেই বোঝা যাচ্ছিল। সামনে কোন বোলার রয়েছে, তাতে যেন নিজের ব্যাটিংয়ে কোনও তফাত না হয় সেই ছন্দে ব্যাট করছিলেন পরাগ।

দিল্লির হয়ে আজ বল করেছিলেন প্রোটিয়া তারকা অনরিখ নর্টজে। পিঙ্ক আর্মির শেষ ওভারে দিল্লির নেতা ঋষভ পন্থ তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন। এক্কেবারে আক্রমণাত্মক মেজাজে থাকা রিয়ান পরাগ কোনও তোয়াক্কা না করেই ব্যাটিং তাণ্ডব দেখান শেষ ওভারে। ২০তম ওভারে ২৫ রান একাই তোলেন পরাগ। শেষ ওভারে পরপর ২টি চার মারেন। এরপর ওভারের তৃতীয় বলে ১টি ছয়, চতুর্থ বলে একটি চার এবং পঞ্চম বলে ফের ছয় মারেন রিয়ান। আর শেষ বলে সিঙ্গল নিয়ে ইনিংস শেষ করেন।

৪৫ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংসের পথে রিয়ান পরাগের ব্যাটে এসেছে ৭টি চার ও ৬টি ছয়। স্ট্রাইকরেট ১৮৬.৬৬।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *