CSK, IPL 2024: CSK তারকাদের চুলের ছাঁট ঠিক যেন তেলের বিজ্ঞাপনের মতো, ছবি না দেখলেই মিস… – Bengali News | Indian hair cutting style salon, pic goes viral which is Powered by Chennai Super Kings in IPL 2024
CSK, IPL 2024: CSK তারকাদের চুলের ছাঁট ঠিক যেন তেলের বিজ্ঞাপনের মতো, ছবি না দেখলেই মিস…Image Credit source: IPL Website
কলকাতা: নিয়মিত এক সপ্তাহ এই তেল লাগালে ঘন কালো চুল গজাবেই। টাক মাথাতেও পাবেন সমাধান। বিফলে মূল্য ফেরত। এমন একাধিক পণ্য বাজারে রয়েছে। শুধু তাই নয়। একদিকে টাক মাথায় কোনও পুরুষ বা মহিলার ছবি একদিকে এবং জাদু তেল মাখার পর এক সপ্তাহে মাথা ভর্তি চুলের ছবির বিজ্ঞাপন প্রায়ই বিভিন্ন জায়গায় দেখা যায়। আইপিএলের (IPL) সময় দেশ-বিদেশের ক্রিকেটারদের সমাহার দেখা যায়। তাঁদের হেয়ারস্টাইল এবং হেয়ারকালার নিয়ে জোর চর্চা হয়। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আইপিএলের প্রতি মরসুমেই নতুন অবতারে খেলতে নামেন। এ বার ধোনির হেয়ারস্টাইলে রয়েছে বিশেষ চমক। সোনালি ও বড় চুল। মাহিকে যে পুরনো লুকে তাঁর অনুরাগীরা দেখতে অভ্যস্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিএসকে টিমের একটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখলে অনেকের হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। যার ক্যাপশনে এক X ব্যাবহারকারী মজা করে লিখেছেন, ‘সিএসকে টিমের ছবি ঠিক যেন ভারতের চুল কাটার সেলুনের মেনু।’ এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক। যা দেখলে হয়তো আপনিও বলতে পারেন, আরে এ তো ঠিক যেন চুলের বিজ্ঞাপন করছেন সিএসকের ক্রিকেটাররা।
csk team pic is a perfect indian hair cutting salon menu pic.twitter.com/MlnCOASYIX
— Neeche Se Topper (@NeecheSeTopper) March 26, 2024
স্টাইলিশ হেয়ারস্টাইল কে না চায়, বলুন তো। সেলুনে গেলেই প্রিয় ক্রিকেটার, ফুটবলার, অভিনেতার মতো হেয়ারস্টাইল করার আবদার করে থাকেন অনেক তরুণ। কেউ যদি হেয়ারস্টাইলের একাধিক বিকল্প পেতে চান, তাঁদের জন্য থাকছে সিএসকের একটি টিম ছবি। যেখানে দেখা গিয়েছে সিএসকের ১১ জন ক্রিকেটারের হেয়ারস্টাইল ১১ রকম। যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মহেন্দ্র সিং ধোনি এবং ড্যারেল মিচেলের। ধোনির রয়েছে মাথাভর্তি চুল আর ড্যারেল মিচেলের টাক মাথা।
Nobody
Hair oil ads be like: pic.twitter.com/JC9Ig9CRsE— priyA (@priyapalni) March 27, 2024
এ ছাড়াও সিএসকের কয়েকজন ক্রিকেটারের একসঙ্গে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে লেখা হয়েছে, চুলের তেলের বিজ্ঞাপন ঠিক এমন হয়। যেখানে এক্কেবারে প্রথমে রাখা হয়েছে টাক মাথা ড্যারেল মিচেলের ছবি। তারপর রয়েছেন যথাক্রমে ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে ও মহেন্দ্র সিং ধোনি। ওই ছবিতে প্রচুর মজার মজার কমেন্ট করেছেন অনেকে।