Arvind Kejriwal: বহাল রইল কেজরীর গদি, মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট - Bengali News | Delhi High Court rejects plea seeking removal of Arvind Kejriwal as Chief Minister, Says No scope of judicial interference - 24 Ghanta Bangla News
Home

Arvind Kejriwal: বহাল রইল কেজরীর গদি, মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট – Bengali News | Delhi High Court rejects plea seeking removal of Arvind Kejriwal as Chief Minister, Says No scope of judicial interference

Spread the love

নয়া দিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরীবালকে অপসারণের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আবগারি নীতি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরীবাল। এরপরই তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে ফেলার আর্জি দাখিল হয় দিল্লি হাইকোর্টে। আজ, বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দিল আদালত।

এ দিন দিল্লি হাইকোর্টের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রীর অপসারণে বিচারব্যবস্থার হস্তক্ষেপের কোনও সুযোগ নেই। এই বিষয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ও কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে, এমনটাই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের।

পাশাপাশি, কোন আইনে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া যাবে, সে সম্পর্কেও জানতে চাইল আদালত।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *