SRH vs MI Playing XI, IPL 2024: মাঠে নামার আগেই রোহিতের ডাবল সেঞ্চুরি, সচিন দিলেন স্পেশাল গিফ্ট – Bengali News | IPL 2024 Confirmed Playing XI SRH vs MI today IPL match Sunrisers Hyderabad vs Mumbai Indians Match 8 In Bengali
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আজ আইপিএলে রোহিত শর্মার মাইলস্টোন ম্যাচ।Image Credit source: PTI
কলকাতা: লক্ষ্য ২ পয়েন্ট। হায়দরাবাদের উপ্পলে আইপিএলের (IPL) ম্যাচে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। হার্দিক-রোহিতদের পয়েন্টের ঝুলি শূন্য। অরেঞ্জ আর্মির অবস্থাও এক। আজকের ম্যাচ রোহিত শর্মার জন্য বিশেষ। কারণ তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের ২০০তম ম্যাচ খেলতে চলেছেন। ম্যাচ শুরুর আগে তাই রোহিতকে ২০০ লেখা বিশেষ জার্সি হাতে তুলে দেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। রোহিতের মাইলস্টেন ম্যাচে টস জিতলেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
A special moment to mark a landmark occasion 😃
Rohit Sharma is presented with a special commemorative jersey by none other than the legendary Sachin Tendulkar on the occasion of his 200th IPL Match for @mipaltan 👏👏#TATAIPL | #SRHvMI | @ImRo45 | @sachin_rt pic.twitter.com/iFEH8Puvr7
— IndianPremierLeague (@IPL) March 27, 2024
মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া মরসুমে তাদের প্রথম ম্যাচে টস জিতেছিলেন। কিন্তু ম্যাচ জিততে পারেননি। আর হায়দরাবাদের নতুন ক্যাপ্টেন প্যাট কামিন্স এ বারের আইপিএলে অরেঞ্জ আর্মির প্রথম ম্যাচে টস হেরেছিলেন এবং ম্যাচও হেরেছিলেন। আজ দুই টিমের মরসুমের দ্বিতীয় ম্যাচ। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। হার্দিক বলেন, ‘পিচ ভালো দেখাচ্ছে। আমরা গত ম্যাচে যে পরিকল্পনা করেছিলাম তার কয়েকটি বাস্তবায়িত করতে পারিনি। হার-জিত তো লেগেই থাকে। সেগুলোকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাই।’
মুম্বইয়ের একাদশে একটি পরিবর্তন লুক উডের জায়গায় এসেছেন এ বারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার।
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: ঈশান কিষাণ, রোহিত শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (হয়ে গিয়েছে), টিম ডেভিড, শামস মুলানি, জেরাল্ড কোৎজে, পীযুষ চাওলা, জসপ্রীত বুমরা, কোয়েনা মাপাখা।
মার্কো জ্যানসনের জায়গায় ট্রাভিস হেড এবং টি নটরাজনের জায়গায় এসেছেন জয়দেব উনাদকাট।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্কর্যাম, হেনরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, মার্কো জানসেন, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কন্ডে, টি নটরাজন।