Mahua Moitra: মমতা প্রচারে যাওয়ার আগেই মহুয়াকে তলব ED-র - Bengali News | TMC candidate mahua Moitra summoned by ED before loksabha election - 24 Ghanta Bangla News
Home

Mahua Moitra: মমতা প্রচারে যাওয়ার আগেই মহুয়াকে তলব ED-র – Bengali News | TMC candidate mahua Moitra summoned by ED before loksabha election

Spread the love

নয়া দিল্লি: লোকসভা ভোটের মুখে অস্বস্তি আরও বাড়ল তৃণমূলের। সিবিআই তল্লাশি চালিয়েছে আগেই। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে ডাক পড়ল কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন, পুরোদমে প্রচার শুরু করেছেন প্রার্থীরা, তারই মধ্যে ইডি দফতরে হাজিরা দিতে বলা হল মহুয়াকে। শুধু মহুয়া নয়, ডাক পড়েছে ব্যবসায়ী দর্শন হীরানন্দানিরও।

মহুয়া মৈত্রের কেন্দ্র অর্থাৎ কৃষ্ণনগর থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ মার্চ ওই কেন্দ্রে কর্মসূচিও নির্ধারিত হয়েছে ইতিমধ্যে। এরই মাঝে ডাক পড়ল তৃণমূল নেত্রীর। আগামী ২৮ মার্চ অর্থাৎ বৃহস্পতিবারই হাজিরা দিতে বলা হয়েছে মহুয়াকে। উল্লেখ্য, এই কেন্দ্রে মহুয়ার বিপক্ষে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন, কৃষ্ণনগরের ‘রানি মা’ তথা অমৃতা রায়।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *