Mamata Banerjee: চোট কাটিয়ে ভোটের প্রচারে নামছেন মমতা, ঘোষিত হল প্রথম সভার সূচি – Bengali News | TMC Supremo Mamata Banerjee to address a public gathering on 31 March at Dhubulia of Krishnanagar
ব্রিগেডের জনগর্জন সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)Image Credit source: Facebook
কলকাতা: বাড়িতে পড়ে গিয়ে চোট পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের প্রচারে কোনও সভা-সমাবেশে দেখা যায়নি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরা অপেক্ষা করে রয়েছেন, কবে দলনেত্রী প্রচারের ময়দানে নামবেন। তবে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না তৃণমূলের কর্মী-সমর্থকদের। মার্চ মাস থেকেই লোকসভা ভোটের প্রচারে নেমে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার শুরু হচ্ছে মহুয়া মৈত্রর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই। আগামী ৩১ মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে মমতার নির্বাচনী প্রচার কর্মসূচি। সেদিন কৃষ্ণনগরের ধুবুলিয়ায় মহুয়া মৈত্রর সমর্থনে সভা করবেন তিনি।
বিস্তারিত আসছে…