India-Pak influencers: প্রেমেও ধোকা দিল পাকিস্তান! বিয়ের কয়েক সপ্তাহ আগে বিচ্ছেদ অঞ্জলি চক্র-সুফি মালিকের - Bengali News | India Pak influencers Anjali Chakra and Sufi Malik split weeks before wedding - 24 Ghanta Bangla News
Home

India-Pak influencers: প্রেমেও ধোকা দিল পাকিস্তান! বিয়ের কয়েক সপ্তাহ আগে বিচ্ছেদ অঞ্জলি চক্র-সুফি মালিকের – Bengali News | India Pak influencers Anjali Chakra and Sufi Malik split weeks before wedding

Spread the love

গত পাঁচ বছর একসঙ্গে ছিলেন সুফি মালিক ও অঞ্জলি চক্রImage Credit source: Instagram

নিউ ইয়র্ক: যুদ্ধক্ষেত্রে বারংবার ধোকা দিয়েছে পাকিস্তান। গোপনে কার্গিল সেক্টরে ঢুকে পড়া থেকে শুরু করে সীমান্ত এলাকায় নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন করা – বারে বারে তার প্রমাণ পাওয়া গিয়েছে। এবার প্রেমের ক্ষেত্রেও ভারতকে ধোকা দিল পাকিস্তান। ২০১৯ সালে ইন্টারনেট ভেঙে পড়েছিল ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঞ্জলি চক্র এবং পাকিস্তানি ইনফ্লুয়েন্সার সুফি মালিকের প্রেমের কাহিনিতে। একে ভারত-পাকিস্তানের মতো যুযুধান দুই দেশের নাগরিক, তার উপর ভিন্নধর্মী মহিলা সমকামী। এই জুটিকে ঘিরে তুমুল আগ্রহ তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাঁদের ভারত-পাকিস্তান মৈত্রীর, হিন্দু-মুসলিম মৈত্রির কাহিনি হিসেবে তুলে ধরা হয়েছিল। ২০১৯ থেকে ২০২৪ সাল এসে গিয়েছে। কয়েক সপ্তাহ পরই এই জুটির বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু, এই সময়ই অঞ্জলিকে ধোকা দিলেন সুফি। যার জেরে বিচ্ছেদ ঘটল এই সেলিব্রিটি জুটির।

সোশ্যাল মিডিয়ায় আলাদা-আলাদাভাবে বিয়ে বাতিলের ঘোষণা করেছেন তারা। অঞ্জলি চক্র লিখেছেন, “শুনে ধাক্কা লাগতে পারে, কিন্তু আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে। আমরা আমাদের বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। সুফির বিশ্বাসঘাতকতার কারণেই আমরা আমাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।” সুফি তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে স্পষ্ট জানিয়েও, অঞ্জলি জানিয়েছেন, সুফি মালিকের প্রতি কোনও নেতিবাচক প্রতিক্রিয়া ধেয়ে আসুক, চান না তিনি। সুফি নিজেও অবশ্য প্রতারণা করেছেন বলে স্বীকার করে নিয়েছেন।

সুফি লিখেছেন, “আমাদের বিয়ের কয়েক সপ্তাহ আগে না বুঝেই আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি ওর (অঞ্জলি) সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমি ওকে খুব আঘাত দিয়েছি। ও কতটা আঘাত পেয়েছে, তা বোঝার ক্ষমতাও আমার নেই। আমি আমার ভুল স্বীকার করছি, আগামী দিনেও করব। আমাদের পরিবার এবং বন্ধুদের-সহ সকল মানুষ, যাদের আমি সবথেকে বেশি ভালোবাসি, তাদের আমি আঘাত দিয়েছি।”

আমেরিকার নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে ওয়েডিং প্ল্যানারের ব্যবসা করেন অঞ্জলি চক্র। আর সুফি থাকেন নিউইয়র্কে। তিনি লাইফস্টাইল এবং ট্রাভেল কনটেন্টমেকার। তাঁদের যৌথ যাত্রা শুরু হয়েছিল পাঁচ বছর আগে। দেশের সীমানা, ধর্ম, সংস্কৃতি ইত্যদির বাধা অতিক্রম করে তাদের এই প্রেম বহু মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। এক বছর আগে তাদের বাগদান হয়েছিল। সেই অনুষ্ঠান ছিল রূপকথার গল্পের মতো। নিউ ইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিং-এ অঞ্জলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সুফি। সেই, ভিডিয়ো নেটিজেনদের সঙ্গে শেয়ারও করেছিলেন। সেই স্বপ্নের যাত্রা বিয়ের কয়েক সপ্তাহ আগে ভেঙে দিলেন সুফিই। তবে, একটি বিষয় এখনও অস্পষ্ট। তাঁরা দুজনে মিলে ‘সুফি অ্যান্ড অঞ্জলি’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছিলেন। ১.৩৬ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলের। কাজেই রোজগারও মন্দ নয়। সেই চ্যানেলটির এখন কী হবে, জানতে চাইচেন ভক্তরা। তবে, অঞ্জলি এবং সুফি দুজনেই জানিয়েছেন, আপাতত তাঁরা ইন্টারনেটের জগৎ থেকে দূরে থাকতে চান। কিছুটা নিভৃতে সময় কাটাতকে চান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *