ঐশ্বর্যাকে বেকায়দায় ফেলতেই করিশ্মাকে আদর শ্বেতার? 'প্রাক্তনকে দেখে অভিষেক...' - Bengali News | When Shweta Bachchan Karisma Kapoor's Bond At 'MxS' Launch Reportedly Left Aishwarya Uncomfortable - 24 Ghanta Bangla News
Home

ঐশ্বর্যাকে বেকায়দায় ফেলতেই করিশ্মাকে আদর শ্বেতার? ‘প্রাক্তনকে দেখে অভিষেক…’ – Bengali News | When Shweta Bachchan Karisma Kapoor’s Bond At ‘MxS’ Launch Reportedly Left Aishwarya Uncomfortable

Spread the love

ঐশ্বর্যাকে বেকায়দায় ফেলতেই করিশ্মাকে আদর শ্বেতার?

অমিতাভ বচ্চনের ৬০ বছরের জন্মদিনে বচ্চন পরিবারে বড়বড় করে ঘোষিত হয়েছিল বচ্চন পরিবারের বহু হয়ে আসছেন করিশ্মা কাপুর। দুর্দান্ত প্রেম ছিল করিশ্মা ও অভিষেকের। যদিও কিছু দিন পর সেই প্রেম ভেঙে যায়। শোনা যায়, করিশ্মার মায়ের ইচ্ছে ছিল না তাঁর মেয়ে অভিষেককে বিয়ে করুক। সে কারণেই ভাঙে বিয়ে! এর পর দীর্ঘ সময় বচ্চন পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না করিশ্মার পরিবারের। মুখ দেখাদেখিও বন্ধ ছিল। কিন্তু ২০১৮ সালে ঘটে যায় এমন এক ঘটনা যা মোটেও ভাল ভাবে নেননি অ্যাশ ভক্তরা।

নিজের জামাকাপড়ের ব্র্যান্ড লঞ্চের দিন করিশ্মাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন শ্বেতা। তিনি এসেওছিলেন। করিশ্মাকে দেখতে পেয়েই সব বিবাহ ভুলে তাঁকে জড়িয়ে ধরেন শ্বেতা। একসঙ্গে ছবি তোলেন। সূত্র জানাচ্ছে, ননদের এই আচরণে নাকি বেজায় কষ্ট পান ঐশ্বর্যা। মোটেও ভালভাবে নেননি তিনি এই গোটা বিষয়টা। আর একদলের দাবি, ঐশ্বর্যাকে বেকায়দায় ফেলতেই নাকি এরকমটা করেছিলেন শ্বেতা। কিন্তু কেন?

জামাকাপড়ের ব্র্যান্ড লঞ্চের দিন সবাই শ্বেতার ব্র্যান্ডের পোশাক পরে অনুষ্ঠানে এসেছিলেন। জয়া বচ্চন থেকে অমিতাভ-অভিষেক– বাদ যাননি কেউই। তবে পরিবারের মধ্যে ঐশ্বর্যাই ছিলেন একজন যিনি শ্বেতার ডিজাইন করা পোশাক না পরে অন্য ডিজাইনারের পোশাক পরে আসেন। আর তাতেই নাকি খারাপ লাগে শ্বেতা। ফলস্বরূপ এই ঘটনা।যদিও শ্বেতার পদাঙ্ক অনুসরণ করেননি ভাই অভিষেক বচ্চন। করিশ্মা দেখামাত্রই স্ত্রীর সঙ্গে অন্য জায়গায় চলে গিয়েছিলেন তিনি। প্রাক্তনের সঙ্গে সৌজন্য বজায় রেখে কথা বলতেও দেখা যায়নি তাঁকে। ঠিক যেমন এত বছর কেটে গেলেও সলমনকে এড়িয়েই চলেন ঐশ্বর্যা। সম্প্রতি রটেছে অভিষেক ও ঐশ্বর্যার সম্পর্কে নাকি চিড় ধরেছে। মেয়েকে নিয়ে নাকি মায়ের কাছে থাকছেন ঐশ্বর্যা। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই। সম্পর্কের সমীকরণ গোপনই রাখতে চেয়েছেন ওঁরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *