বিজেপিতে যোগ দিলেন শিল্পপতি তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ নবীন জিন্দল – Bengali News | Industrialist and former congress mp naveen jindal joins bjp
নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগে ফের কংগ্রেসের বড় ক্ষতি এবং বিজেপির বড় লাভ। রবিবার (২৪ মার্চ) বিজেপিতে যোগ দিলেন দেশের অন্যতম বড় শিল্পপতি তথা কংগ্রেসের প্রাক্তন সাংসদ নবীন জিন্দল। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে হরিয়ানার কুরুক্ষেত্র আসন থেকে নবীন জিন্দলকে প্রার্থী করতে পারে বিজেপি। তবে এই বিষয়ে এখনও সরকারি কোনও ঘোষণা হয়নি। এদিন সকালেই কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছেড়েছিলেন নবীন জিন্দল। ২০০৪ সালে প্রথমবার নির্বাচনী রজনীতিতে প্রবেশ করেছিলেন নবীন জিন্দল। কুরুক্ষেত্র আসন থেকেই কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন। ২০০৯ সালে একই আসন থেকে পুনর্নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু, ২০১৪ সালে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন তিনি। এবার কি রং বদলে একই আসন থেকে ফের লোকসভায় যাবেন তিনি?
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।