MS Dhoni: নতুন ভূমিকায় প্রথম ম্যাচ, আজও কি এই ব্রেকফাস্টেই দিন শুরু হবে ধোনির? – Bengali News | Ahead of IPL 2024 CSK Shares Video of What MS Dhoni Eats The Most in Breakfast
নতুন ভূমিকায় প্রথম ম্যাচ, আজও কি এই ব্রেকফাস্টেই দিন শুরু হবে ধোনির?Image Credit source: X
কলকাতা: পেশাদার ক্রিকেটে জড়িয়ে যাওয়ার পর বহু ক্রিকেটার তাঁদের পছন্দের একাধিক খাবার খাওয়া বন্ধ করে দেন। পরিষ্কার বললে, বন্ধ করে দিতে বাধ্য হন। যে কোনও অ্যাথলিটের খাবারের অভ্যাস আলাদা হয়। ক্রিকেটারদের সঙ্গে ফুটবলারদের ডায়েটের মিল পাওয়া যায় না। স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি কঠোর পরিশ্রমের সুবাদেই ৪৩ ছুঁই ছুঁই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আজও চনমনে। আজ থেকে শুরু হতে চলা আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংস টিমের হয়ে আবার অ্যাকশনে দেখা যাবে ধোনিকে। তিনি এ বার অবশ্য সিএসকে টিমকে নেতৃত্ব দেবেন না। কিন্তু খেলা চালিয়ে যাবেন। অনেকেই বলেন পেট ভরা থাকলে মন ভালো থাকে। যে কারণে খাবারের সঙ্গে কোনও আপোষ করেন না ধোনি। সিএসকের সোশ্যাল মিডিয়া সাইটে ফাঁস হয়েছে ব্রেকফাস্টে কী পছন্দ করেন ধোনি। জানেন তা কী?
চেন্নাই সুপার কিংসের ওয়েবসাইটে অল থিঙ্গস ইয়োলোভের প্রথম এপিসোড রিলিজ় করেছে। যেখানে একটি ভিডিয়োতে সম্ভবত চেন্নাইয়ে সিএসকের টিম হোটেলের হেঁশেলের এক কর্মী জানিয়েছেন ব্রেকফাস্টে ধোনির পছন্দের খাবার কী। ওই ব্যক্তির কথায়, ‘থালা সকালে ডিম ধোসা থেকে পছন্দ করেন। এমন অনেক সময় হয়েছে যখন তিনি রান্না করার তাওয়ার সামনে এসে দাঁড়ান এবং তিনি ঠিক কেমন এগ ধোসা চান সেটা আমাদের বলে দেন। অন্যদের থেকে ধোনির পছন্দের ধোসা একটু আলাদা। তাঁর ক্যাপ্টেন্সি দেওয়ার স্টাইলের মতো তাঁর পছন্দের খাদ্যতালিকাও অনন্য।’
As we gear up for the season opener, here’s everything that goes behind the labour of Yellove! 📹💛#WhistlePodu #AllThingsYellove 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) March 21, 2024
মহেন্দ্র সিং ধোনি আর সিএসকের ক্যাপ্টেন নন। এ বারের আইপিএল শুরু হওয়ার একদিন আগে তিনি সিএসকের নেতৃত্বের ব্যাটন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে তুলে দিয়েছেন। তবে তিনি বরাবর ঋতুর পাশে থাকবেন। ঠিক যেমন থাকে বড় দাদা। গাইডের মতো ঋতুকে প্রয়োজনে হয়তো পথও দেখাতে দেখা যাবে ধোনিকে। নতুন ভূমিকায় আজ ধোনির প্রথম ম্যাচ, এ বার প্রশ্ন হল আজও কি প্রিয় ডিম ধোসাই ব্রেকফাস্টে খেয়ে দিন শুরু হবে ধোনির? উত্তর হয়তো হ্যাঁ।