UPDATE: কেজরির বাড়িতে ইডি, রাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ আপ – Bengali News | UPDATE: Enforcement directorate team at Delhi CM Arvind Kejriwal’s house, AAP turns to Supreme Court
কেজরিবালের বাড়ি ঘিরে ফেলেছে দিল্লি পুলিশImage Credit source: ANI
নয়া দিল্লি: দিল্লি হাইকোর্টে রক্ষাকবচ চেয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। কিন্তু, হাইকোর্ট তাঁকে খালি হাতেই ফিরিয়েছে। ইডির গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিতে রাজি হয়নি। এরপর, বৃহস্পতিবার রাতেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা দিল ইডির কর্তারা। আজ রাতেই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা আপ নেতাদের। এই অবস্থায় রাতেই জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আম আদমি পার্টি। এই ঘটনা নিয়ে প্রতি মুহূর্তের আপডেট পান এখানে –
- তবে, আদালত থেকে খালি হাতেই ফিরতে হয় তাঁকে। আদালত তাঁর আবেদন মানেনি। এরপরই, সার্চ ওয়ারেন্ট হাতে নিয়ে অরবিন্দ কেজরীবালের বাড়ি পৌঁছে যায় ইডির আট থেকে দশ আধিকারিকের একটি দল। উত্তর দিল্লির ডিসিপি-র নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘিরে ফেলে মুখ্যমন্ত্রীর বাসভবন।
- এদিন সকালে দিল্লি হাইকোর্টে অরবিন্দ কেজরীবাল রক্ষাকবচ চেয়েছিলেন। কেজরীবাল আবেদন করেছিলেন, সমন মেনে হাজিরা দিলে ইডি যেন তাঁকে গ্রেফতার না করে। তিনি আবেদন করেন, সমন মেনে হাজিরা দিলে তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না এমন আশ্বাস দিতে হবে ইডিকে।
- এক-আধবার নয়, নয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তলব করেছিল অরবিন্দ কেজরীবালকে। এদিনও তাঁকে সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু আজও হাজিরা দেননি কেজরীবাল।