SC on EC Appointment: 'আরও সমস্যা তৈরি হবে', ২ নির্বাচন কমিশনারের নিয়োগ আটকাল না সুপ্রিম কোর্ট - Bengali News | Supreme Court Refused to Stay on 2 Election Commissioner's Appointment, Says it will Lead to Chaos - 24 Ghanta Bangla News
Home

SC on EC Appointment: ‘আরও সমস্যা তৈরি হবে’, ২ নির্বাচন কমিশনারের নিয়োগ আটকাল না সুপ্রিম কোর্ট – Bengali News | Supreme Court Refused to Stay on 2 Election Commissioner’s Appointment, Says it will Lead to Chaos

Spread the love

সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। আগামী এপ্রিল মাস থেকেই শুরু নির্বাচন। এদিকে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে জট কাটছে না। দুই মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের উপর স্থগিতাদেশের আর্জি জানানো হয়েছিল। আজ, বৃহস্পতিবার এই নিয়োগের উপরে স্থগিতাদেশ দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট।

এ দিন শীর্ষ আদালতের তরফে জানানো হয়, এই সময়ে দাঁড়িয়ে (লোকসভা নির্বাচনের ঠিক আগে) নির্বাচন কমিশনারের নিয়োগ আটকালে তা চরম সমস্যার সৃষ্টি করবে। নতুন দুই কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেই জানানো হয় সুপ্রিম কোর্টের তরফে। নতুন আইন মেনেই সিলেকশন প্যানেল দুই নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে।

বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের তরফে এ দিন বলা হয়, আপনারা বলতে পারেন না যে নির্বাচন কমিশন আধিকারিকদের হাতের মুঠোয় রয়েছেন। কেন্দ্রের লাগু করা এই আইন ভুল, এটা অনুমান করা উচিত নয়, এ কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, “যাদের নিয়োগ করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। সামনেই নির্বাচন। সুবিধার ভারসাম্য রাখা খুব জরুরি।”

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *