IPS Resigns: অন্যান্য ‘সামাজিক লক্ষ্যপূরণের’ ইচ্ছা, ভোটের মুখে ইস্তফা IPS দেবাশিসের – Bengali News | IPS Debasish Dhar resigns for personal reasons and to persuit other social and personal goals
কলকাতা: শিয়রে নির্বাচন। আর তার ঠিক আগেই ইস্তফা দিলেন আইপিএস দেবাশিস ধর। বৃহস্পতিবারই রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকার কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের ২০১০ সালের ব্যাচের এই আইপিএস অফিসার। মুখ্যসচিবের কাছে পাঠানো ইস্তফাপত্রে ‘ব্যক্তিগত কারণেই’ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। সঙ্গে এও লিখেছেন, তিনি আইপিএসের গণ্ডি পেরিয়ে জীবনের অন্যান্য সামাজিক এবং ব্যক্তিগত লক্ষ্যপূরণ করতে চান। আজই যাতে তাঁর আইপিএস হিসেবে কর্মজীবনের শেষ দিন হিসেবে গ্রাহ্য হয়, সে কথাও ইস্তফাপত্রে লিখেছেন তিনি।
বিস্তারিত আসছে…