মায়ের দ্বিতীয় বিয়ে দাঁড়িয়ে দেখবে পুত্র, তাই তাঁকে আসর থেকেই সরালেন খেয়ালি - Bengali News | This is what actress kheyali ghosh dostidar did to her son aditya sengupta during her second marriage - 24 Ghanta Bangla News
Home

মায়ের দ্বিতীয় বিয়ে দাঁড়িয়ে দেখবে পুত্র, তাই তাঁকে আসর থেকেই সরালেন খেয়ালি – Bengali News | This is what actress kheyali ghosh dostidar did to her son aditya sengupta during her second marriage

Spread the love

ছোট পর্দার প্রতিভাবান পরিচালক দেবাংশু সেনগুপ্তর স্ত্রী ছিলেন অভিনেত্রী খেয়ালি ঘোষ দস্তিদার। পরিচালক এবং নাট্যব্যক্তিত্ব জোছন দস্তিদারের কন্যা খেয়ালির সঙ্গে কাজের সূত্রে আলাপ হয়েছিল দেবাংশুর। একসঙ্গে কাজ করতেন তাঁরা। বিয়ে করেন খেয়ালি এবং দেবাংশু। কিন্তু সেই বিয়েটা টেকেনি। এক সন্তান রয়েছে তাঁদের–আদিত্য সেনগুপ্ত। খেয়ালি পরবর্তীকালে বিয়ে করেছিলেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়কে। অরিন্দমও কাজ করতেন খেয়ালিদের সঙ্গে। অরিন্দমকে বিয়ে করার সময় খেয়ালির পুত্র আদিত্যর বয়স অনেক কম। সেইটা বিয়ে মানতে নারাজ ছিলেন অরিন্দমের মা। বউমা খেয়ালিকে কিছুতেই মেনে নেননি তিনি। কিন্তু লকডাউনের সময় একসঙ্গে থাকতে গিয়ে শাশুড়িমায়ের সঙ্গে ভাব করে নিয়েছিলেন খেয়ালি। কিন্তু বিয়ের সময় এক অদ্ভুত ঘটনা ঘটিয়েছিলেন ছেলের সঙ্গে।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমার আর অরিন্দমের খুব ঘটা করে বিয়ে হয়নি। রেজিস্ট্রি ম্যারেজ করেছিলাম আমরা। আগের বিয়েটা ভেঙে গিয়েছিল আমার। অরিন্দমের মধ্যে সেই জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছিলাম। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমার ছেলে ছিল খুবই ছোট। মায়ের বিয়ে নিজে চোখে দাঁড়িয়ে দেখবে। বিষয়টা কেমন যেন লাগছিল আমার। বেনারসী পরে, বরমাল্য নিয়ে বিয়ে করতে যাওয়া ঠিক আগেই আমাদের যিনি গাড়ি চালক, তাঁকে বলেছিলাম ছেলেটাকে নিয়ে একটু ঘুরে এসো। তিনি তাই করেছিলেন। আমার ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ঘণ্টা খানেক। ততক্ষণে বিয়েটা হয়ে গিয়েছিল।”

এই খবরটিও পড়ুন

সৎ বাবা অরিন্দমের সঙ্গে বেশ ভাব রয়েছে খেয়ালির পুত্রের। কিন্তু তিনি মায়ের দ্বিতীয় বিয়েটা দেখতে পারেননি নিজের চোখে। ক্ষোভ প্রকাশ করেছিলেন পরিণত বয়সে এসে। অরিন্দম বলেছিলেন, “আমাদের কাছে খুবই ক্ষোভপ্রকাশ করে ছেলেটা। বলে, তোমরা বিয়ে করলে। আর আসর থেকেই আমাকে সরিয়ে দিলে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *