আর ফোনে ফোনে পাঠানো যাবে না বিকশিত ভারতের বার্তা, কড়া নির্দেশ কমিশনের – Bengali News | Stop sending viksit bharat messages on whatsapp election commission directs centre
নয়া দিল্লি: বিকশিত ভারতের বার্তা পাঠানো বন্ধ করুন। বৃহস্পতিবার (২১ মার্চ), কেন্দ্রকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে নাগরিকদের কাছে এই বার্তা পাঠানো হচ্ছিল। এদিন মন্ত্রককে অবিলম্বে এই বিকশিত ভারতের বার্তা পাঠানো বন্ধ করতে বলেছে কমিশন। কমিশন আরও জানিয়েছে, এই বিষয়ে তাদের কাছে অজস্র অভিযোগ এসেছে। লোকসভা নির্বাচন ঘোষণা, অর্থাৎ, আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরও নাগরিকদের ফোনে এই ধরনের বার্তা আসছে। বার্তায় মোদী সরকারের সাফল্যগুলি তুলেধরা হয়েছে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।