Abhishek Banerjee: ভোটের সময় অভিষেককে আর ডাকবে না ED, সুপ্রিম কোর্টে বড় স্বস্তি - Bengali News | Abhishek Banerjee get relief in supreme court, case on ED - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: ভোটের সময় অভিষেককে আর ডাকবে না ED, সুপ্রিম কোর্টে বড় স্বস্তি – Bengali News | Abhishek Banerjee get relief in supreme court, case on ED

Spread the love

সুপ্রিম কোর্টে অভিষেকের মামলা Image Credit source: GFX- TV9 Bangla

নয়া দিল্লি: কখনও কয়লা-কেলেঙ্কারি, কখনও নিয়োগ দুর্নীতি- একাধিক মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। বারবার কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবে এবার ভোটের আগে স্বস্তি পেলেন অভিষেক। বুধবার সুপ্রিম কোর্টে ছিল মামলার শুনানি। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, লোকসভা নির্বাচন চলাকালীন অভিষেককে তলব করবে না ইডি। কয়লা দুর্নীতি সংক্রান্ত মামলায় দিল্লিতেও তলব করা হয়েছিল অভিষেককে। কলকাতায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও।

কয়লা দুর্নীতি মামলায় ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল এদিন আবেদন করেন, লোকসভা নির্বাচন চলাকালীন অর্থাৎ আগামী জুলাই মাস পর্যন্ত দিল্লিতে যেন অভিষেককে ইডি তলব না করে।

সিব্বল এদিন বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি একজন সাংসদ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আগামী ১ জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট।”

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *