হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা, হতে পারে বাইপাস; হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী - Bengali News | Actor sabyasachi chakraborty is admitted in the hospital - 24 Ghanta Bangla News
Home

হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা, হতে পারে বাইপাস; হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী – Bengali News | Actor sabyasachi chakraborty is admitted in the hospital

Spread the love

বুধবার (২০ মার্চ, ২০২৪) সকালে হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে। অস্বস্তি এবং বুকে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন কলকাতারই এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, “পরীক্ষানিরীক্ষায় হার্টে ব্লকেজ ধরা পড়েছে সব্যসাচী চক্রবর্তীর। পেসমেকার বসানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা না হলে হয়তো বাইপাস সার্জারি করাতে হতে পারে। দু’টোর মধ্যে যে কোনও একটা হবে। সব্যসাচীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।”

এ বিষয়ে TV9 বাংলা যোগাযোগ করার চেষ্টা করে অভিনেতার বাড়ির লোকজনের সঙ্গে। তাঁর দুই পুত্র অভিনেতা গৌরব চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তীর ফোন বেজে যায়। উত্তর মেলেনি সব্যসাচীর স্ত্রী মিঠু চক্রবর্তীর থেকেও।

সব্যসাচীর ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব পরিচালক-নাট্যব্যক্তিত্ব এবং চিকিৎসক কমলেশ্বর মুখোপাধ্য়ায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, বন্ধুর শারীরিক অবস্থার কথা তিনি কিছুই জানতেন না। পরিচালক অনীক দত্তরও একই কথা। তিনিও জানিয়েছেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

এই খবরটিও পড়ুন

গত সপ্তাহে ছেলে-পুত্রবধূ গৌরব-ঋদ্ধিমার ৬ মাসের পুত্র, তথা নাতি ধীরের অন্নপ্রাশনে তদারকির দায়িত্ব দারুণভাবেই পালন করেছিলেন সব্যসাচী। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সবদিকটাই তিনি সামাল দিয়েছিলেন দারুণভাবে। তারপর এই অসুস্থতার খবর আসে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবেরা। TV9 বাংলার থেকে প্রিয় বন্ধুর অসুস্থতার কথা শুনে উদ্বেগ প্রকাশ করেছেন অনীক-কমলেশ্বররা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *