Garden Reach accident: গার্ডেনরিচ কাণ্ডে গ্রেফতার জমির মালিক - Bengali News | Landlord arrested in Garden Reach accident case in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Garden Reach accident: গার্ডেনরিচ কাণ্ডে গ্রেফতার জমির মালিক – Bengali News | Landlord arrested in Garden Reach accident case in Kolkata

Spread the love

ঘটনায় গ্রেফতার আরও ১ Image Credit source: Facebook

কলকাতা: গার্ডেনরিচ এর বহুতল ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার আরও এক। মহম্মদ সরফরাজ ওরফে পাপ্পুকে গ্রেফতার করল গার্ডেনরিচ থানা। যে জমিতে বিল্ডিং তৈরির কাজ চলছিল, সেই জমির মালিক এই পাপ্পু (৪৬)। প্রসঙ্গত, ঘটনার পরপরউ মহম্মদ ওয়াসিম নামে এক প্রোমোটারকে গ্রেফতার করে পুলিশ। এই প্রোমোটাপই পাপ্পুর জমিতে বাড়ি তৈরি করছিল। প্রসঙ্গত, গোটা নির্মাণটাই যে বেআইনি তা কার্যত স্বীকার করে নিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তা নিয়ে আক্রামণ শানিয়ে চলেছে বিরোধীরা। জল গড়িয়েছে হাইকোর্ট। এরইমধ্যে এবার দ্বিতীয় গ্রেফতারির খবরে নতুন করে চর্চা শুরু হয়েছে। 

এদিকে মহম্মদ ওয়াসিমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল। ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন, ৩০৭ ধারায় খুনের চেষ্টা, অবৈধ নির্মাণের জন্য KMC অ্যাক্টে মামলা হয়। অন্যদিকে পাপ্পুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ খুনের চেষ্টা, ৩০২, ২৮৮ বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে অবহেলামুলক আচরন সহ বেশ কিছু ধরায় মামলা রুজু করেছে পুলিশ। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *