Election Commission: সরানো হল ৬ রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের! বাংলা-সহ ৯ রাজ্যে কঠোর পদক্ষেপ কমিশনের - Bengali News | Election commission orders removal of home secretaries of 6 states bengal dgp - 24 Ghanta Bangla News
Home

Election Commission: সরানো হল ৬ রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের! বাংলা-সহ ৯ রাজ্যে কঠোর পদক্ষেপ কমিশনের – Bengali News | Election commission orders removal of home secretaries of 6 states bengal dgp

নয়া দিল্লি: ভোট ঘোষণা হয়ে গিয়েছে। তারপরই, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে কঠোর পদক্ষেপ করা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার (১৮ মার্চ), বাংলা-সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে বড় কিছু প্রশাসনিক বদল করল কমিশন। সরানোর নির্দেশ দেওয়া হয়েছে ছয় রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের। এই ছয় রাজ্য হল – গুজরাট, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ড। এছাড়া, মিজোরাম এবং হিমাচল প্রদেশের প্রশাসনিক সচিবকেও অপসারণ করা হয়েছে। সেই সঙ্গে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি, রাজীব কুমারকে। বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশনের কমিশনার ইকবাল সিং চাহাল এবং অতিরিক্ত কমিশনার ও ডেপুটি কমিশনারদেরও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *