‘এত দাম’, মাত্র ২ ঘণ্টায় পোশাক সোল্ড-আউট, কটাক্ষে আরিয়ানের ব্র্যান্ড – Bengali News | Aryan khan brand Dyavol x gets trolled for its high price
২০২৩ সালে সামনে এসেছিল শাহরুখ খান পুত্র আরিয়ান খানের ফ্যাশন ব্র্যান্ড ড্যাভল.এক্স (Dyavol.X) । যার বিজ্ঞাপন নিজেই স্যুট করেছেন আরিয়ান খান। আর মডেল শাহরুখ খান, সুহানা খান। কখনও কখনও তিনি নিজেই পোশাক পরে পোজ় দিয়েছেন। তাঁর পোশাকের ব্র্যান্ডের জন্য ফেস তাঁর পরিবার। বেশ কিছুদিন ধরেই এই নিয়ে বিভিন্ন মহলে চর্চা ছিল তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি থেকে শুরু করে পোস্ট ভাইরাল। ড্যাভল.এক্স (Dyavol.X)-এর নতুন কালেকশন আসতে চলেছে। রবিবার রাতে ঠিক দশটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন শাহরুখ খান। আরিয়ান খানের ফ্যাশন ব্র্যান্ডের মডেল কিং খান শেয়ার করলেন ওয়েবসাইট-এর লিংক।
মাত্র কয়েক ঘন্টাতেই উধাও সমস্ত পোশাক। ফাঙ্কি লুকে তৈরি এই পোশাকগুলো এক শ্রেণির বেশ নজর কেড়েছে। কোনটার দাম ২১ হাজার ৫০০, কোনটার আবার দাম ৪১,০০০। দাম দেখে চক্ষু চড়ক গাছ অপর শ্রেণির। তবে আশ্চর্যের ব্যাপার হলো কালেকশন প্রকাশ্যে আসার মাত্রই কয়েক ঘন্টাতে সমস্ত পোশাক বিক্রি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে অধিকাংশ পোশাকই ‘সোল্ড আউট’ বলে দেওয়া হয় ওয়েবসাইটের পক্ষ থেকে। আর রাত পোহাতেই সেই লিঙ্কে আর ক্লিক করাই যাচ্ছে না।
এই ব্যাপক সংখ্যক পোশাক মুড়িমুরকির মতো বিক্রি হয়ে যাওয়ায় অবাক হয়েছেন এই দুনিয়া। এত দাম দিয়ে পোশাক আরিয়েনের ব্যান্ড বলে কি কিনছেন সকলে? প্রশ্ন তুলছেন এক শ্রেণি। কেউ কেউ আবার আরিয়ানের এই ব্যবসাকে কটাক্ষ করতেও পিছপা হননি। যদিও শাহরুখ খান যে ব্রান্ডের মুখ তার ব্র্যান্ড ভ্যালু যে তুঙ্গে থাকবেন তা নিয়ে দ্বিমত থাকে না। ফলে এবার যাঁরা পোশাকের কালেকশন পেলেন না, তাঁরা আবারও মুখিয়ে রয়েছেন আগামী কালেকশন লঞ্চের দিকে।