Watermelon beneits: নিয়মিত এই ফল খান, স্তন ক্যানসারের ঝুঁকি কমবে
তরমুজে 90 শতাংশ জল থাকে, ফলে শরীর আর্দ্র রাখতে বড় ভূমিকা নেয় এই ফল। এছাড়া তরমুজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রোগ উপশমে সাহায্য করে
তবে হলুদ রঙের তরমুজ দেখেছেন কি? না বাইরেটা কিন্তু একদম সবুজ। তবে কাটার সঙ্গে সঙ্গে ভিতরটা এমন হলুদ রং বেরোয়, তা দেখলে আবার চোখ কপালে উঠতে বাধ্য।
ত্রিপুরা, যা লাল তরমুজ চাষের জন্য পরিচিত, ধীরে ধীরে সেখানেও হলুদ তরমুজ চাষ করা হচ্ছে। কৃষিকাজের এই নতুন পদ্ধতি স্থানীয় কৃষকদের অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধি করছে।
তরমুজের বীজে থাকা ফোলেট, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়া, পটাসিয়াম এবং অ্যামিনো অ্যাসিড বিপাকক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে। এছাড়া হেলথি ফ্যাটি অ্যাসিডের উৎস তরমুজের দানা
যদিও বাজারে লাল তরমুজের মতো অত বেশি পরিমাণে হলুদ তরমুজ পাওয়া যায় না। ফলে দামও খানিকটা বেশিই হয়। এটি সবচেয়ে বেশি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং এখন ত্রিপুরার মতো রাজ্যে চাষ করা হচ্ছে।
তরমুজে জলীয় উপাদানের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন-বি৬ রয়েছে, যা মস্তিষ্ক সুস্থ রাখতে সাহায্য করে। রোজ তরমুজ খেলে মাথাও ঠান্ডা থাকে
এই হলুদ তরমুজকে “মরুভূমির রাজা” বলা হয়। সবচেয়ে অবাক করা ব্যপার হল এটি লাল তরমুজের চেয়েও মিষ্টি হয়। কিন্তু দেশের কোথায় পাওয়া যায় এই তরমুজ?







