Arvind Kejriwal: জামিন পেতেই আবার সমন কেজরীবালকে, এবার নতুন দুর্নীতিতে জড়াল নাম! - Bengali News | Day After getting Bail, Delhi CM Arvind Kejriwal Summoned by Enforcement Directorate in Delhi Jal Board Money Laundering Case - 24 Ghanta Bangla News
Home

Arvind Kejriwal: জামিন পেতেই আবার সমন কেজরীবালকে, এবার নতুন দুর্নীতিতে জড়াল নাম! – Bengali News | Day After getting Bail, Delhi CM Arvind Kejriwal Summoned by Enforcement Directorate in Delhi Jal Board Money Laundering Case

Spread the love

রাউস অ্যাভিনিউ আদালতে অরবিন্দ কেজরীবাল।Image Credit source: PTI

নয়া দিল্লি: জামিন পেতে না পেতেই আবার ইডির সমন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল(Arvind Kejriwal)-কে ফের সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তবে এবার আবগারি নীতি দুর্নীতি মামলায় নয়, দিল্লি জল বোর্ডে (Delhi Jal Board) আর্থিক তছরুপের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল।

রবিবারই আম আদমি পার্টির তরফে জানানো হয়, ফের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে তলব করেছে ইডি। শনিবারই তাঁকে এই সমন পাঠানো হয়েছে। আগামী ১৮ মার্চ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। ইডির অভিযোগ, দিল্লি জল বোর্ডে ব্যাপক আর্থিক দুর্নীতি হয়েছে। এই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য মুখ্য়মন্ত্রীকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয় আর্থিক তছরুপের মামলা দায়ের হল কেজরীবালের নামে। ইতিমধ্যেই আবগারি নীতি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে কেজরীবালের। গতকালই আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশি বলেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে এই মামলা দায়ের করেছে, তা আমরা জানতামই না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে সমন পাঠিয়েছে ইডি। মিথ্যা মামলায় তাঁকে তলব করা হয়েছে।”

আজ সকালেই আবার ইডি আবগারি নীতি দুর্নীতি মামলাতেও জিজ্ঞাসাবাদের জন্য কেজরীবালকে সমন পাঠিয়েছে। আগামী ২১ মার্চ তাঁকে এই মামলায় হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে আটবার ইডি সমন পাঠালেও, প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন কেজরীবাল।

বারংবার সমন এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে গিয়েছে ইডি। গতকাল, ১৬ মার্চই এই মামলায় জামিন পেয়েছেন কেজরীবাল। এরপরই আজ আবার ফের সমন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *