KKR, IPL 2024: ইডেনে দাঁড়িয়ে IPLএর আগে নাইটদের জন্য গৌতমের 'গুরু গম্ভীর' বার্তা - Bengali News | KKR mentor Gautam Gambhir share first speech ahead of IPL 2024, watch video - 24 Ghanta Bangla News
Home

KKR, IPL 2024: ইডেনে দাঁড়িয়ে IPLএর আগে নাইটদের জন্য গৌতমের ‘গুরু গম্ভীর’ বার্তা – Bengali News | KKR mentor Gautam Gambhir share first speech ahead of IPL 2024, watch video

Spread the love

KKR, IPL 2024: ইডেনে দাঁড়িয়ে IPLএর আগে নাইটদের জন্য গৌতমের ‘গুরু গম্ভীর’ বার্তাImage Credit source: X

কলকাতা: ক্রিকেটের নন্দনকানন এখন গমগম করছে। ভিড় জমাচ্ছেন কেকেআরের (KKR) ভক্তরা। কারণ নাইটরা আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়েছেন ইডেনে। শুক্রবার বিকেলে উইকেটে পুজো করে আইপিএলের (IPL) প্রস্তুতির শুভ মহরৎ করেন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়াররা। মাঠে উপস্থিত ছিলেন নাইটদের সমস্ত সাপোর্ট স্টাফও। এ বারের আইপিএলে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরও (Gautam Gambhir) আকর্ষণের কেন্দ্রে থাকবেন। স্বাভাবিকভাবেই নাইটদের প্রথম দিনের প্রস্তুতির আগে মেন্টর গৌতম নিজের কাজ শুরু করে দেন। দলের প্রত্যেক ক্রিকেটারদের জন্য পেপ টক দিয়েছেন গৌতি।

আসন্ন আইপিএলে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ রিঙ্কু-বরুণদের। অনুশীলনে সকলকে পেপ টক দিয়ে চাঙ্গা করার চেষ্টা করেছেন গৌতম। টিমে সিনিয়র, জুনিয়র, ঘরোয়া, আন্তর্জাতিক ক্রিকেটার বলে কোনও ভেদাভেদ থাকবে না বলে পরিষ্কার করে দিয়েছেন মেন্টর গৌতম।

নাইটদের প্রাক্তন অধিনায়ক গৌতম বলেন, ‘তোমরা সকলে একটা দারুণ সফল ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব কর। নিজেদের দারুণভাবে প্রস্তুত করো। আমরা আজ থেকে মরসুম শুরু করে দিলাম। মানসিক ভাবে, শারীরিক ভাবে এবং দক্ষতার দিক থেকে যাই হোক না কেন তোমরা সেরাটা দাও। দলের সকল ক্রিকেটারকে স্বাধীনতা দেওয়ায় আমি বিশ্বাসী। আর সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ও। যাঁরা আমার সঙ্গে খেলেছে, তাঁরা আমার এই দিকটা জানে। টিমের প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করা হবে। এখানে কোনও সিনিয়র, জুনিয়র, ঘরোয়া, আন্তর্জাতিক ক্রিকেটারের ভেদাভেদ নেই। আমাদের একটাই মিশন, আইপিএল জেতা। সকলকে সেই সহজ পথ অনুসরণ করতে হবে। ২৬ মে আমরা যেন সেই জায়গায় পৌঁছতে পারি। আমরা যদি লক্ষ্যে অবিচল থাকি, লড়াই করি তা হলে সাফল্য আসবেই।’

বিসিসিআই ২২ মার্চ থেকে ৭ এপ্রিল অবধি ২১টি ম্যাচের সূচি ঘোষণা করেছে। লোকসভা নির্বাচনের জন্য আইপিএলের পুরো সূচি ঘোষণা করতে পারেনি বোর্ড। অবশ্য এর আগে শোনা গিয়েছিল, ২৬ মে এ বারের আইপিএলের ফাইনাল হতে পারে। সে কথা উল্লেখ করে গম্ভীরও কেকেআরের ক্রিকেটারদের ফাইনালে পৌঁছনোর জন্য উৎসাহিত করছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *