Sandeshkhali: বাংলা পেরিয়ে এবার দিল্লি, রাষ্ট্রপতির দ্বারস্থ সন্দেশখালির মহিলারা - Bengali News | Women of Sandeshkhali are at the door of President of India Draupadi Murmu - 24 Ghanta Bangla News
Home

Sandeshkhali: বাংলা পেরিয়ে এবার দিল্লি, রাষ্ট্রপতির দ্বারস্থ সন্দেশখালির মহিলারা – Bengali News | Women of Sandeshkhali are at the door of President of India Draupadi Murmu

Spread the love

দিল্লিতে সন্দেশখালির মহিলা Image Credit source: TV-9 Bangla

নয়া দিল্লি: রাজ্য পেরিয়ে এবার দিল্লির বুকে সন্দেশখালির নির্যাতিতারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ সন্দেশখালির নির্যাতিতা মহিলারা। এদিন সন্দেশখালির ১১ জন পুরুষ ও মহিলা রাষ্ট্রপতি ভবনে যান বলে খবর। রাষ্ট্রপতির কাছে তুলে ধরলেন তাঁদের নির্যাতনের কথা। এদিকে লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূলের উপর চাপ বাড়িয়ে চলেছে বিরোধীরা। সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে লোকসভা ভোটে ঘাসফুল শিবিরকে কোণঠাসা করতে চাইছে বিজেপি। এরইমধ্যে এবার সন্দেশখালির মহিলারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেই লোকসভা ভোটের মুখে তা নিয়ে শুরু নতুন চর্চা শুরু হয়ে গিয়েছে। 

৬ জন মহিলা এবং ৫ জন পুরুষ, মোট ১১ জনকে আনা হয়েছে বলে জানা যাচ্ছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফেই সকলকে আনা হয়েছে বলে খবর। এদিকে বাংলায় তৃণমূল কংগ্রেসের শাসনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হয়েছে তা তুলে ধরছে বিজেপি। মহিলা নির্যাতনের ইস্যুকে সামনে রেখেই জনমত নিজেদের পক্ষে সংগঠিত করতে চাইছে পদ্ম শিবির। দিল্লির মাটিতে কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক বৈঠকও করেছে। 

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, ৫ জানুয়ারি সন্দেশখালির বেতাজ বাদশা তথা দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। কিন্তু, ফিরতে হয় মার খেয়ে। তারপর থেকেই খবরের শিরোনামে সন্দেশখালি। কিছুদিন যেতে না যেতেই লাগাতার উঠে আসতে থাকে নারী নির্যাতনের খবর, জমি দখলের অভিযোগ। অভিযোগের তির শেখ শাহাজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে। রাতভর মেয়েদের তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হত বলেও অভিযোগ উঠে আসতে থাকে। পাশবিক সেই সব অত্যাচারের কথা ক্যামেরার সামনেও বলেন সন্দেশখালির নির্যাতিতারা। যদিও এরইমধ্যেই প্রথমে পুলিশের জালে পড়ে শাহজাহানের প্রধান দুই শাগরেদ শিবু হাজরা, উত্তম সর্দার। তারপরেই ধরা পড়ে শাহজাহান নিজেও। কিন্তু, ভোটের মুখে সন্দেশখালির মহিলাদের দিল্লি যাত্রা যে রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *