Doctor’s Suicide: ভাঁজে ভাঁজে রহস্য, ডায়মন্ড হারবারে চিকিৎসক মৃত্যুর তদন্তে সিআইডি – Bengali News | West bengal CID takes over case of diamond harbour doctor suicide case
বাঁদিকে আত্মঘাতী চিকিৎসক, ডানদিকে রিয়া। Image Credit source: TV9 Bangla
দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবারের চিকিৎসক কল্যাণাশিস ঘোষের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তভার নিল সিআইডি। এই ঘটনায় মূল অভিযুক্ত রিয়া দাস ও তাঁর স্বামী অভিজিৎ দাসকে শুক্রবার আদালতে তোলা হবে। সেই ঘটনায় সিআইডির হাতে গেল তদন্তভার। অন্যদিকে আজ রিয়া, অভিজিৎ ও তাঁদের ঘনিষ্ঠ বন্ধু কনস্টেবল বাকিবুল্লা বোরহানিকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতদের হেফাজতে নিতে আদালতে আবেদন জানাবে সিআইডি। এফআইআর তালিকায় নাম থাকা এখনও তিন অভিযুক্ত অধরা। তাঁদের কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন এলাকার লোকজনের।
ডায়মন্ড হারবার হাসপাতালের দীর্ঘদিনের চিকিৎসক কল্যাণাশিস। হাসপাতাল সূত্রে খবর, সকলের সঙ্গে খুবই ব্যবহার করতেন তিনি। করোনার সময় যেভাবে এই চিকিৎসক সকলের পাশে দাঁড়িয়েছিলেন, এখনও ভোলেননি এখানকার লোকজন। তাঁরই অকাল মৃত্যু উস্কে দেয় নানা প্রশ্ন।