৬ টাকা স্কুলের মাইনে দিতে পারেননি তাঁর বাবা-মা; কাঁদতে-কাঁদতে বলেন আমির – Bengali News | Aamir khan says his parents could not pay his school fees
তারকাদের চাকচিক্য দেখেই মোহিত থাকেন দর্শক। তাঁদের ব্যক্তিজীবনে সম্পর্ককে কতটুকুই বা জানেন। কতটুকুই বা জানেন তাঁদের লড়াই সম্পর্কে। কী ঘটছে, সেই সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেন না। সে রকমই এক তারকার নাম আমির খান। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট তিনি। সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও তিনি সিদ্ধহস্ত। আমিরের ব্যক্তিজীবন নিয়েও নানা কথা হতেই থাকে। কিন্তু জানেন কি, আমিরের বাবা-মায়ের সাধ্য ছিল না ছেলের স্কুলের মাইনে দেওয়ার। কথাগুলো বলতে গিয়ে চোখ থেকে জল বেরিয়ে এসেছিল আমিরের।
এক সাক্ষাৎকারে ছোটবেলায় ফিরে গিয়েছিলেন আমির খান। চোখ থেকে জল বেরিয়েছিল তাঁর। বলেছিলেন, “আমি আমার বাবাকে কষ্ট করতে দেখেছি একটা সময়ে। আমার স্কুলের মাইনে দেওয়ার সামর্থ ছিল না তাঁদের। ক্লাস সিক্সে পড়তাম আমি। আমার মাইনে ছিল ৬ টাকা। সেই সময় দাঁড়িয়ে ৬ টাকার অনেক মূল্য। এখনকার দিনে হয়তো কিছুই না। কিন্তু সেই টাকা দেওয়ার সামর্থ ছিল না আমার বাবা-মায়ের। অনেক অভাব দেখেছি আমি।”
এই খবরটিও পড়ুন
আমিরের বাবা ছিলেন ইন্ডাস্ট্রির প্রযোজক। অনেকেই ভাবেন হয়তো যে, প্রযোজক হলেই অনেক টাকা তাঁর কাছে। কিন্তু তেমনটা যে নয়, তার উদাহরণ আমিরের জীবন। অনেক কষ্ট করে নিজের জায়গা তৈরি করেছিলেন আমির। একের পর এক ছবি সুপার হিট তাঁর। যদিও তাঁর শেষ অভিনীত ছবি ‘লাল সিং চাড্ডা’ তেমন সাড়াই ফেলতে পারেনি বক্সঅফিসে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘লা পাতা লেডিস’। সেটি আমিরের প্রযোজনায় তৈরি। ছবি দারুণ পছন্দ হয়েছে দর্শকের। ছবির পরিচালক আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও।