স্বামী হিসেবে কঠোর শাহরুখ? গৌরী এই পোশাক পরলেই মেজাজ হারান কিং - Bengali News | Shah rukh khan did not like shah gauri khan wear this dress know all details - 24 Ghanta Bangla News
Home

স্বামী হিসেবে কঠোর শাহরুখ? গৌরী এই পোশাক পরলেই মেজাজ হারান কিং – Bengali News | Shah rukh khan did not like shah gauri khan wear this dress know all details

Spread the love

শাহরুখ খান গৌরী খানের বিষয় ভীষণ সচেতন। বিশেষ করে প্রসঙ্গ যদি হয় ফ্যাশন। গৌরী খানকে তিনি পরামর্শ দিতে কখনও ভোলেন না। গৌরী খান একবার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন যে শাহরুখ খানের একটা বিষয় ভীষণ অপছন্দের। গৌরী ও শাহরুখ খানের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ ঠিক কতটা গভীর তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্রতিটা পদে পদে কিং খান নিজেকে প্রমাণ করেছেন গৌরীর কাছে। প্রথম সাক্ষাৎ থেকে সংসার, সবটাই ভক্তদের কাছে ঠিক যেন পর্দার গল্প। কফি উইথ করণ শো-তে এসে নিজের ফ্যাশন নিয়ে মুখ খুললেন তিনি।

বাড়িতে সুহানা থাকলেও গৌরী খানের কথায়, তাঁর ফ্যাশন গুরু হলেন আরিয়ান খান। কোনওটা ট্রেন্ড, মা কোনটা পরবে সব সময় সেই স্থির করে থাকে। ছেলের সঙ্গে গৌরী খানের বন্ডিং ভীষণ ভাল। আরিয়ানের উপদেশ তা ফেলে দেন না গৌরী। উল্টে নিজেই জানান, আরিয়ানের ফ্যাশন সম্পর্কে জ্ঞান প্রচুর। ফলে সে যাই বলে একবাক্যে মেনে নিয়ে থাকেন গৌরী খান।

গৌরীকে একটি পার্টিতে প্রথম দেখেছিলেন শাহরুখ খান। কিছুদিনের মধ্যে আলাপও হয়েছিল। তবে একদিন গৌরী দিল্লি ছেড়ে চলে আসেন মুম্বইতে। তখন তাঁকে খুঁজতে মাত্র ৪০০ টাকা পকেটে নিয়ে দিল্লি ছেড়েছিলেন তিনি। সেখান থেকেই শুরু। শাহরুখ খান গৌরী খানকে খুঁজে বার করেছিলেন। তারপর প্রেম। যদিও বিয়ে করাটা খুব একটা সহজ বিষয় ছিল না। অনেকেরই আপত্তি ছিল। সবটা পেরিয়ে শাহরুখ-গৌরী আজ এতবছরের সংসার করছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *