Tiktok Ban: ভারতের এই বন্ধু দেশেও নিষিদ্ধ হতে পারে টিকটক, হাউসে পাশ হল বিল - Bengali News | US House Overwhelmingly Passes TikTok Ban Bill - 24 Ghanta Bangla News
Home

Tiktok Ban: ভারতের এই বন্ধু দেশেও নিষিদ্ধ হতে পারে টিকটক, হাউসে পাশ হল বিল – Bengali News | US House Overwhelmingly Passes TikTok Ban Bill

Spread the love

ওয়াশিংটন: শর্ট ভিডিয়ো তৈরিরপ জনপ্রিয় চিকিনা অ্যাপ টিকটক আগেই নিষিদ্ধ হয়েছিল ভারতে। ভারতের দেখানো পথেই এ বার হাঁটতে চলেছে আমেরিকা। মার্কিন মুলুকেও এ বার নিষিদ্ধ হবে চিনা অ্যাপ টিকটক। ইতিমধ্যেই এ নিয়ে বিল পাশ হয়েছে আমেরিকার সংসদে। ইউএস হাউস অভ রিপ্রেজেনটেটিভে বুধবার টিকটককে নিষিদ্ধ করার বিল পাষ হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেই বিল পাশ হয়েছে বলে জানা গিয়েছে।

বিভিন্ন ইস্যুতে মার্কিন শাসক ও বিরোধী শিবিরের মধ্যে মতানৈক্য থাকলেও টিকটককে নিষিদ্ধ ঘোষণার জন্য হাউস অব রিপ্রেজেনটেটিভে ঐক্য দেখা গিয়েছে। টিকটককে নিষিদ্ধ ঘোষণার বিলের পক্ষে ভোট দিয়েছেন ৩৫২ জন। এর বিরোধিতায় ভোট দিয়েছেন ৬৫ জন।

যদিও হাউস অব রিপ্রেজেনটিভে এই বিল পাশ হয়ে গেলেও সেনেটে পাশ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। প্রায় ১৭ কোটি আমেরিকার বর্তমানে টিকটক ব্যবহার করেন। আমেরিকার জাতীয় নিরাপত্তা বিঘ্ন হচ্ছে এই অভিযোগেই তা নিষিদ্ধ ঘোষণার উদ্যোগ শুরু হয়। এই অ্যাপ ইতিমধ্যেই গুগল এবং অ্যাপল স্টোর থেকে বাদ গিয়েছে আমেরিকায়। চাইনিজ মালিকানা থেকে এই অ্যাপের মালিকানা অন্য হাতে গেলে তবেই তা অনুমোদিত হতে পারে মার্কিন মুলুকে। তবে টিকটক যাতে নিষিদ্ধ না হয়, সে চেষ্টাও চালানো হচ্ছে সংস্থার তরফে। সেনেটেই নির্ভর করছে এর ভবিষ্যত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *