Mamata Banerjee: আহত হওয়ার আগে পর্যন্ত কীভাবে সময় কাটিয়েছেন মমতা... - Bengali News | Schedule Routine of CM Mamata Banerjee ahead of her injury in the evening - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: আহত হওয়ার আগে পর্যন্ত কীভাবে সময় কাটিয়েছেন মমতা… – Bengali News | Schedule Routine of CM Mamata Banerjee ahead of her injury in the evening

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Twitter

কলকাতা: আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে ক্ষত হয়েছে। রক্ত বেরোচ্ছে। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। বুধবারই উত্তরবঙ্গ থেকে ফিরেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। এরপর সোজা তিনি চলে গিয়েছিলেন ভবানীপুরের মৃত ব্যবসায়ীর বাড়িতে। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। এরপর বৃহস্পতিবার সারাদিন সেভাবে কোনও কর্মসূচি ছিল না। দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে, সকালে বাড়িতেই ছিলেন তিনি। তারপর গিয়েছিলেন নবান্নে। সেখানে নিজের দফতরে বেশ কিছুটা সময় কাটান মুখ্যমন্ত্রী।

এরপর বিকেলে নবান্ন থেকে বেরিয়ে তিনি গিয়েছিলেন একডালিয়ায়। বিকেল পাঁচটা নাগাদ একডালিয়ায় যান তিনি। সেখানে প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিতে একটি পূর্ণাঙ্গ মূর্তি উদ্বোধন করেন তিনি। একডালিয়ার ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বার বার আবেগঘন হয়ে পড়ছিলেন মমতা। প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্কের কথা বলতে গিয়ে পুরনো স্মৃতিচারণায় বার বার ডুব দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সুব্রত মুখোপাধ্যায়ের যে মূর্তিতে তৈরি হয়েছে, সেই মূর্তিটি যে তাঁর মন মতো হয়নি, সেকথাও গোপন করেননি মমতা। মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে দেবাশিস কুমার… সবাইকে ডেকে সুব্রত মুখোপাধ্যায়ের একটি ছবি দেখিয়ে বলেন, সেই ছবি যেন পুরোপুরি ফুটে ওঠে মূর্তিতে। সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা করতে করতে বার বার ভারাক্রান্ত হয়ে পড়ছিলেন তিনি।

দলীয় সূত্রে খবর, এরপর একডালিয়ার কর্মসূচি থেকে বাড়িতেই ফিরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাত আটটার কিছু পরে তৃণমূলের এক্স হ্য়ান্ডেল থেকে প্রথম জানা যায় মুখ্যমন্ত্রীর আহত হওয়ার কথা। দলের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়, গুরুতর চোট লেগেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে কীভাবে এই অঘটন ঘটল, সেই বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। হাসপাতাল থেকে বা দলের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি। দলীয় সূত্রে খবর, বাড়িতেই সম্ভবত তিনি পড়ে গিয়েছেন। পাশাপাশি অপর একটি সূত্র মারফত জানা যাচ্ছে, ট্রেডমিলে হাঁটতে গিয়ে এই অঘটন ঘটেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *