IPL 2024, KKR: রিঙ্কুদের IPL যাত্রা শুরুর আগে গম্ভীরের কেকেআরে বিরাট পরিবর্তন, না জানলেই মিস... - Bengali News | Ahead of IPL 2024 KKR website design has changed - 24 Ghanta Bangla News
Home

IPL 2024, KKR: রিঙ্কুদের IPL যাত্রা শুরুর আগে গম্ভীরের কেকেআরে বিরাট পরিবর্তন, না জানলেই মিস… – Bengali News | Ahead of IPL 2024 KKR website design has changed

রিঙ্কুদের IPL যাত্রা শুরুর আগে গম্ভীরের কেকেআরে বিরাট পরিবর্তন, না জানলেই মিস…Image Credit source: KKR

কলকাতা: লক্ষ্মীবারে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ক্রিকেটার ও সমস্ত কোচিং স্টাফরা কলকাতায় চলে আসবেন। নাইট শিবিরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ১৫ মার্চ থেকে কলকাতায় আইপিএলের (IPL) চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে কেকেআর। রিঙ্কু সিং, নীতীশ রানারা মাঠে নামার আগে হঠাৎ করেই বিরাট পরিবর্তন গৌতম গম্ভীরের টিমে। জানেন তা কি? না জানলেই মিস… বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

প্রত্যেক আইপিএল ফ্র্যাঞ্চাইজির আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। ১৭তম আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্সের ওয়েবসাইটের ভোল বদলে গিয়েছে। বিশ্বাস না হলে চট করে একবার ঢুঁ মেরে আসুন রিঙ্কু-শ্রেয়সদের আইপিএল টিমের ওয়েবসাইটে। আসলে কলকাতা নাইট রাইডার্স টিমের ওয়েবসাইটের ডিজাইন পাল্টে গিয়েছে। কেকেআর অনুরাগীরা প্রায়শই কেকেআর ওয়েবসাইটে (kkr.in) যান। টিম সংক্রান্ত বিভিন্ন খবরের পাশাপাশি ক্রিকেটারদের পারফরম্যান্সের খুঁটিনাটি তথ্য থাকে কেকেআরের ওয়েবসাইটে। সঙ্গে রয়েছে কেকেআরের বিভিন্ন পন্য কেনার সুযোগও। টি-শার্ট, সাইড ব্যাগ সবই নাইট ভক্তরা পেয়ে যাবেন ওই ওয়েবসাইটে।

kkr website

ভোলবদলের পর কেমন হয়েছে কেকেআরের ওয়েবসাইট? রইল তার ঝলক। (ছবি-কলকাতা নাইট রাইডার্সের ওয়েবসাইট)

এ বারের আইপিএলের প্রথম পর্বের যে সূচি ঘোষণা হয়েছে তাতে ৩টি ম্যাচ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্য়াচটি রয়েছে ইডেন গার্ডেন্সে ২৩ মার্চ। সেই ম্যাচে রিঙ্কুদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় ম্যাচ ২৯ মার্চ। সেটি নাইটদের অ্যাওয়ে ম্যাচ। তাতে প্রতিপক্ষ আরসিবি। আর এ বারের আইপিএলের প্রথম পর্বে কেকেআরের তৃতীয় ম্যাচ ৩ এপ্রিল। সেটি হবে ভাইজ্যাগে। তাতে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *