CPIM: কংগ্রেস-আইএসএফের সঙ্গে শেষ পর্যন্ত জোট হবে বামেদের? কী বলছেন বিমান - Bengali News | What will be CPIM's alliance with Congress ISF in Lok Sabha polls, speculations - 24 Ghanta Bangla News
Home

CPIM: কংগ্রেস-আইএসএফের সঙ্গে শেষ পর্যন্ত জোট হবে বামেদের? কী বলছেন বিমান – Bengali News | What will be CPIM’s alliance with Congress ISF in Lok Sabha polls, speculations

Spread the love

রাজনৈতিক মহলে জোর জল্পনা Image Credit source: Facebook

কলকাতা: লোকসভা ভোটে কী শেষ পর্যন্ত আইএসএফ-কংগ্রেস-বাম (ISF-Congress-Left) জোট হবে। সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এদিকে এদিন সন্ধ্যাতেই বাংলায় লোকসভায় ৪২ আসনের মধ্যে ১৬ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিকে আইএসএফ চাইছে আট আসন। তালিকায় বারাসত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদা দক্ষিণ ও মুর্শিদাবাদ। এদিকে এর মধ্যে শ্রীরামপুর থেকে লড়ছেন সিপিআইএম নেত্রী দিপ্সীতা ধর, যাদবপুর থেকে লড়ছেন সৃজন ভট্টাচার্য। তাতেই আইএসএফের সঙ্গে জোটে নতুন সঙ্কট তৈরি হল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। অন্যদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আগেই ভোটে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। সেখানে আবার এখনও পর্যন্ত কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বামেরা। তবে কী সেটা নওশাদদের জন্য ছেড়ে রাখা হল? বামফ্রন্ট চেয়ারম্যান বলছেন, “ডায়মন্ড-হারবারে আইএসএফের আগ্রহ আছে বলে তো আমরা শুনিনি। ওরা আগ্রহী যাদবপুরে। ডায়মন্ড-হারবারে তো ভাঙড় নেই।”

এখানেই না থেমে আইএসএফ প্রসঙ্গে বলতে গিয়ে বিমান আরও বলেন, “যাদবপুর লোকসভা আসনের অন্তর্গত সাতটা বিধানসভার সেগমেন্ট। তার একটা ভাঙড়। যাদবপুর আছে, বারুইপুর পূর্ব পশ্চিম, সোনারপুর উত্তর দক্ষিণ আছে।” প্রথমে ৪২ আসনের মধ্যে ২০টি আসন চাইছিল আইএসএফ। সেখান থেকে কমে ১৪টি আসন। তারপর এখন তা কমে আটে দাঁড়িয়েছে। 

এই খবরটিও পড়ুন

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আবার আসন সমঝোতার জন্য বল ঠেলছেন বামেদের কোর্টেই। বলছেন, “ISF এর সঙ্গে আমি কোনওদিন ওঠাবসা করিনি। ওরা কোথায় প্রার্থী দিল কিছু যায় আসে না। যারা ওঠাবসা করেছে তারা ভাবুন।” কিন্তু, এই কংগ্রেস নিয়ে এখন কী ভাবছেন সেলিম-বিমানরা? বিমান বলছেন, “আমরা বলছি না কংগ্রেস তফাৎ যাও। ওরা বাস্তব বুঝে কথা বললে আসন সমঝোতা হতে পারে। কংগ্রেস যদি চায় আসন সমঝোতা তাহলে আমাদের দরজা খোলা আছে। ওদের এগিয়ে আসতে হবে। তারপরই তো কথা। প্রদেশ কংগ্রেসের নেতারা দিল্লিতে গিয়েছেন কথা বলতে। তারপরই মনে হয় ওরা কথা বলতে পারবে এই বিষয়ে।” 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *