আমিরের দু'জন স্ত্রী, নিজেদের বন্ধুই বলেন; আসলে কেমন সম্পর্ক দুই সতীনের? - Bengali News | What relationship does aamir khan's ex wives kiran rao and reena dutta share - 24 Ghanta Bangla News
Home

আমিরের দু’জন স্ত্রী, নিজেদের বন্ধুই বলেন; আসলে কেমন সম্পর্ক দুই সতীনের? – Bengali News | What relationship does aamir khan’s ex wives kiran rao and reena dutta share

Spread the love

আমির-রিনা (বাঁ দিকে); আমির-কিরণ-আজ়াদ

সম্প্রতি তাঁর পরিচালনায় তৈরি হয়েছে ‘লাপাতা লেডিজ়’ ছবিটি। ১ মার্চ মুক্তি পেয়েছে ছবি। দারুণ সাড়া ফেলেছে ছবির গল্প। সহজ-সরল চিত্রনাট্য। ছবিতে কেন্দ্র করে অনেক সাক্ষাৎকার দিয়েছেন কিরণ রাও। সেই ছবির প্রযোজক আবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। দুই মহিলার হারিয়ে যাওয়ার গল্প বলে ‘লা পাতা লেডিজ়’। ট্রেনে যাত্রা করার সময় তারা হারিয়ে যায়। এক পুলিশ অফিসার তাদের খুঁজে পাওয়ার দায়িত্ব নিয়েছিলেন। ছবির সাক্ষাৎকার দিতে গিয়ে আমির খান তাঁর এবং আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত সম্পর্কে কিছু কথা বলেন।

আমির খানের সঙ্গে ১৫ বছরের দাম্পত্যে ছিলেন কিরণ রাও। সেই দাম্পত্য ভাঙে বছর তিনেক আগে। যদিও বা এই বিষয়টিকে দারুণ সুন্দরভাবে পরবর্তী পর্যায় নিয়ে গিয়েছেন আমির-কিরণ। প্রযোজনা এবং ছবির কাজ করার পাশাপাশি পুত্র আজ়াদের কো-প্যারেন্টিং করবেন তাঁরা। কিরণ আমিরের দ্বিতীয় স্ত্রী। তাঁর প্রথম স্ত্রী রিনা দত্ত। ১৯৮৬ সালে রিনার সঙ্গে বিয়ে হয় আমিরের এবং ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। আমির কিরণকে বিয়ে করেছেন ২০০৫ সালে।

জেনে অবাক হবেন, দুই স্ত্রীর সঙ্গেই দারুণ সম্পর্ক আমিরের। সম্প্রতি আমির-রিনার কন্যা ইরার বিয়েতে দুই প্রাক্তন স্ত্রীই এসেছিলেন। ম্যাচিং করে পোশাক পরেছিলেন তাঁরা। বন্ধু মতো মেশেন তাঁরা। সতীন বলে একে-অপরকে কোনওদিনও কটূকথা কিংবা ঈর্ষা করেননি। রিনা এবং কিরণ–আমিরের দুই স্ত্রীকে রীতিমতো আগলে রাখেন আমিরের পরিবার।

এই খবরটিও পড়ুন

রিনা সম্পর্কে কথৈ বলতে গিয়ে কিরণ বলেছিলেন, “রিনা এই পরিবারের অংশ ছিলেন। আমারদের মধ্যে শুরু থেকেই দারুণ ভাল বন্ধুত্ব ছিল। ও এক দারুণ বন্ধু।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *