Mamata Banerjee: ‘ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক শেষ’, জল্পনার মাঝেই বাবুনকে নিয়ে বিস্ফোরক মমতা – Bengali News | Mamata Banerjee says she will cut relation with her brother Babun amid speculations
নির্দল প্রার্থী হিসেবে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। এমনটা সামনে আসার পরই এবার বিস্ফোরক মমতা। বললেন, “বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। আমাদের পরিবারের ও কোনও মেম্বার বলে আমি মনে করি না। আমার ভাই হিসেবে আর পরিচয় দেবেন না।”