Lok Sabha Election 2024: BJP publishes 2nd list of 72 candidates

নয়া দিল্লি: বুধবার (১৩ মার্চ), আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। দ্বিতীয় তালিকায় ৭২ জনের নাম রয়েছে। এর মধ্যে রয়েছে হরিয়ানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী, কর্নাটকের বিজেপি সভাপতি বিওয়াই রাঘবেন্দ্র, কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে, যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত প্রমুখ। এদিন বাংলার কোনও আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।