Hyperpigmentation: মুখের কালো দাগ-ছোপ থেকে মেচেতা এক সপ্তাহেই ফিকে হবে ঘরোয়া এই ফেসপ্যাকে - Bengali News | Home Remedies for Pigmentation and how to remove it - 24 Ghanta Bangla News
Home

Hyperpigmentation: মুখের কালো দাগ-ছোপ থেকে মেচেতা এক সপ্তাহেই ফিকে হবে ঘরোয়া এই ফেসপ্যাকে – Bengali News | Home Remedies for Pigmentation and how to remove it

Spread the love

মুখের কালো দাগ ছোপ দেখতে মোটেই ভাল লাগে না। দিনের পর দিন এই দাগ পড়তে থাকলে একসময় তা তুলে ফেলাও খুব কঠিন হয়ে যায়। মেয়ে মানেই দাগ-ছোপহীন নিখুঁত ত্বক। মেয়ে মাত্রই সুন্দরী। মেয়ে মানেই সব সময় ক্রিম-সাবান-শ্যাম্পু আর ত্বক-শরীর নিয়ে সচেতন মানসিকতা থাকতেই হবে। বিজ্ঞাপন এবং সাহিত্যের বিচারে এভাবেই নারীকে দেখানো হয়ে থাকে। আজও ফেয়ারনেস ক্রিমের রমরমা বুঝিয়ে দেয় সৌন্দর্যের প্রাচীন সংজ্ঞাকে মুছে ফেলা যায়নি। তবুও সেই মানসিকতায় যে বদল এসেছে তা বেশ টের পাওয়া যায়। মেচেতার দাগ তুলতে অনেকেই বিভিন্ন দামি দামি ক্রিম লাগান। আবার কেউ নেন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ।

নাকের পাশে, গালে, কপালে কালো ছোপ ছোপ মেচেতা বা মেলাসমার দাগ অনেকের মুখেই দেখা যায়। যাঁরা নিয়মিত ভাবে হরমোনের ওষুধ খান তাঁদের জন্য এটি খুবই সাধারণ সমস্যা। আবার যাঁদের সুগার রয়েছে, হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে, বা কোনও হরমোন ঘটিত অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা হতেই পারে। অনিয়ন্ত্রিত থাইরয়েডও মেচেতার অন্যতম কারণ। সানস্ক্রিন ছাড়া যদি দিনের পর দিন কেউ রোদে বেরোন সেখান থেকেও হতে পারে এই সমস্যা। মেচেতার দাগ লুকোতে অনেকেই এমন আছেন যাঁরা দিনের পর দিন ফাউন্ডেশন ব্যবহার করেন। কনসিলার, বিবি ক্রিম, সিসি ক্রিম ফেস পাউডার এসব তো আছেই। দীর্ঘদিন এরকম রাসায়নিক ব্যবহার করলে ত্বকের উপরেও তার প্রভাব পড়ে। এমনকী মুখে কালো প্যাচ দেখা দেয়। আর তাই মুখের দাগ লোকানোর চেয়ে এখন তা জনসমক্ষে দেখানোতেই বিশ্বাসী বর্তমান তারকারা। কিন্তু এক্ষেত্রে আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি।

মেচেতা হোক বা ফ্রেকলস, না চাইলে এর থেকে রেহাই পাওয়ার পথ আছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা যেতে পারে ডিমেলামাইজিং ক্রিম। এ ছাড়া রয়েছে লেজ়ার ট্রিটমেন্টও।  এছাড়াও বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ফেসপ্যাক। এক সপ্তাহ কাজে লাগালেই মুখ থেকে যাবতীয় দাগ-ছোপ উঠে যাবে। প্রথমে কাঁচা দুধ তুলোয় করে মুখে বুলিয়ে নিতে হবে। এরপর অ্যালোভেরা গাছের থেকে জেল গ্রেট করে নিতে হবে। সেই জেলের মধ্যে এক চামচ চালগুঁড়ো, ১ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এই প্যাক লাগিয়ে ১৫ মিনিট মুখে রাখতে হবে। শুকনো হলে তোয়ালে দিয়ে মুখ মুছে নিতে হবে। এরপর গ্লিসারিন-গোলাপজল একসঙ্গে মিশিয়ে লাগাতে হবে। শুকনো হলে নাইট ক্রিম লাগিয়ে নিতে হবে। এতে ত্বক ভাল থাকবে, কালো দাগও উঠে যাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *