Bankura: তৃণমূলের ব্রিগেডে গিয়ে নিখোঁজ বিষ্ণুপুরের যুবক, চোখের জলে অপেক্ষা পরিবারের - Bengali News | Youth of Bishnupur came in Trinamool’s brigade in Kolkata, went missing - 24 Ghanta Bangla News
Home

Bankura: তৃণমূলের ব্রিগেডে গিয়ে নিখোঁজ বিষ্ণুপুরের যুবক, চোখের জলে অপেক্ষা পরিবারের – Bengali News | Youth of Bishnupur came in Trinamool’s brigade in Kolkata, went missing

Spread the love

বাম দিকে বিষ্ণুপুরের বাসিন্দা বাপি লোহার, ডানদিকে স্ত্রী ঝর্ণা লোহারImage Credit source: TV-9 Bangla

বাঁকুড়া: তৃণমূলের ব্রিগেডে গিয়ে আর বাড়ি ফেরেননি যুবক। চারদিন কেটে গেলেও এখনও বাড়ি ফেরেননি ওই যুবক। চিন্তায় পরিবার। পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি হলেও এখনও মেলেনি খোঁজ। ট্রেন ধরে তৃণমূলের জনগর্জন সভায় যোগ দিতে গিয়েছিলেন বিষ্ণুপুরের বাসিন্দা বাপি লোহার। সভা সেরে বাড়ি ফেরার পথে হাওড়া স্টেশন থেকে নিখোঁজ হয়ে যান বাপি। তারপর ৪ দিন কেটে গেলেও এখনও বাড়ি ফেরেননি তিনি। চোখের জলে আপাতত বাপির অপেক্ষায় গোটা পরিবার। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের গোপালগঞ্জ লোহারপাড়া এলাকায় থাকেন বাপি। শনিবার এলাকার বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে এসেছিলেন কলকাতা। 

সূত্রের খবর, বিষ্ণুপুর রেল স্টেশন থেকে ট্রেন ধরেন বাপি ও তাঁর বন্ধুরা। জনগর্জন সভার দিন সকালেও পরিবারের সঙ্গে ফোনে বাপির একাধিকবার কথা হয় তাঁর স্ত্রীর। কিন্তু, সন্ধ্যার পর থেকে তাঁকে আর ফোনে পাওয়া যায়নি। তাঁর সঙ্গে থাকা অন্য বন্ধুরা জানান, ব্রিগেড থেকে ফেরার পথে হাওড়া স্টেশনে অসুস্থ হয়ে পড়েন বাপি। তাঁকে প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রেখে বন্ধুরা জল আনতে যান। এসে দেখেন সেখানে আর নেই বাপি। হাওড়া স্টেশনে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। 

স্বামীর খোঁজ না পেয়ে বাপির স্ত্রী ও পরিবারের অন্যান্য লোকজন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দ্বারস্থ হন। কাউন্সিলরের পরামর্শে বিষ্ণুপুর থানায় নিখোঁজ ডায়েরি হয়। পুলিশ খোঁজ শুরু করলেও এখনও কোনও ফল মেলেনি। বাপিই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। কিন্তু, তিনি নিখোঁজ হয়ে যাওয়ায় ফাঁপরে পড়েছে স্ত্রী, বৃদ্ধ মা, ছেলে, মেয়ে। 

এই খবরটিও পড়ুন

বাপি লোহারের স্ত্রী ঝর্ণা লোহার বলছেন, “শনিবার এসে বলল ব্রিগেডের মিটিংয়ে যাব। জানিয়েছিল চার বন্ধুর সঙ্গে ট্রেনে যাবে। সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপরের দিন সকালে তিন চার বার ফোন করেছি। কথা বলেছি। রবিবার বিকালে সাড়ে তিনটের ট্রেনে ফেরার কথা জানায়। বলে সাড়ে ৮টার মধ্যে চলে আসবে। তারপর ওকে ফোন করতে থাকি ও আর ফোন ধরেনি। শেষে ওর এক বন্ধু ফোন তোলে। ও জানায় হাওড়া স্টেশনে ওর শরীর খারাপ হয়ে যায়। ওরা প্রাথমিক দেখভাল করে জল আনতে যায়। এসে দেখে ও নেই। থানায় ডায়েরি করেছি। বাড়ির লোক গিয়ে খোঁজাখুঁজি করেছে। কিন্তু, পাওয়া যায়নি।”  

বিষ্ণুপুরের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কা করোগা বলছেন, “৯ তারিখ রাতে গিয়েছিল ব্রিগেডে। ১০ তারিখ সভা শেষের পরেও ফিরে আসেনি। থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে। পুলিশ চেষ্টা করছে ওকে খোঁজার। চেয়ারম্যান, বিধায়ককে জানানো হয়েছে। আমরা চেষ্টা করছি ওকে খোঁজার। আশা করছি দ্রুত ওকে খুঁজে পাওয়া যাবে। আমরা ওদের পরিবারের পাশে আছি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *