Ramadan 2024: রমজানে মাসে খেজুর খেলেই উপবাস ভেঙে যায়! রয়েছে ধর্মীয় তাত্পর্য – Bengali News | Ramadan 2024: Do you know why fast is broken only by eating dates
হিজরি ক্যালেন্ডার মতে, ১২ মার্চ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। শুধু ভারত নয়, সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষজন এদিন থেকে শুরু করেন রমজানের বিভিন্ন নিয়ম-কানুন। ইসলাম ধর্মে রমজান মাসকে অত্যন্ত পবিত্র ও শুদ্ধ বলে মনে করা হয়। গুরুত্বও রয়েছে অপরিসীম। মঙ্গলবার থেকে শুরু হয়েছে রমজান মাসের প্রথম দিন। এই সময় মসজিদে মসজিদে যেমন প্রার্থনা করা হয়, তেমনি রোজা বা উপবাসের সময় মেনে চলতে বেশ কিছু নিয়ম-কানুন। এই সময় সূর্যোদয়ে আগেই পালিত হয় সেহরি ও সূর্যাস্তের পর ইফতারের পরে উপবাস ভঙ্গ করেন। সেইসময় ফল, খেজুর, তরমুজ, শরবত পান করে রোজা বা উপবাস ভঙ্গ করার রীতি রয়েছে। রমজানের নিয়ম অনুসারে, এই পবিত্র মাসে রোজা বা উপবাস রাখলে এক বিন্দু জল পান করা উচিত নয়। সারাদিন পিপাসা ও খিদের জ্বালায় প্রার্থনা করে আল্লাহকে স্মরণ করার নীতি। সূর্যাস্তের পর ইফতারের সময় খেজুর খেয়ে রোজা ভাঙেন। আর এই উপবাস ভঙ্গের সময় খেজুর খাওয়া আবশ্যিক।
রমজান মাসে খেজুরের ধর্মীয় কারণ
ইসলাম ধর্ম মতে, খেজুর খেয়ে উপবাস ভঙ্গ করা স্বর্গবাস বলে গণ্য। কথিত আছে যে, হজরত মোহাম্মদ খেজুর খেতে পছন্দ করতেন। রমজান মাসে তিনিও খেজুর খেয়ে উপবাস ভাঙতেন বলে উল্লেখ রয়েছে। ইসলামে নবী হজরত মোহাম্মদের পথ অনুসরণকে সুন্নত বা স্বর্গযাত্রা বলে মনে করা হয়। তাই মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মানুষ খেজুর খেয়ে ইফতার করেন। খেজুর খাওয়ার পরই অন্যান্য খাবার খাওয়ার নিয়ম প্রথা হিসেবে চলে আসছে।
এই খবরটিও পড়ুন
স্বাস্থ্যের উপর খেজুরের প্রভাব
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী খেজুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। শুধু তাই নয়, খেজুরে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন ও ভিটামিন সহ অনেক খনিজ পদার্থ। ফলে উপবাস ভাঙার সময় খেজুর খাওয়ার কোনও বিকল্প নেই বলে মনে করা হয়। এছাড়া খেজুরে রয়েছে প্রাকৃতিক মিষ্টি, যা সারাদিন উপোস করার পর চটজলদি শক্তি উত্পন্ন করতে সহায়ক। খেজুরেও গ্লাইসেমিক কম থাকে। তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী বলা হয়।